সৌদি আরবের রাজধানী রিয়াদে ব্যালিস্টিক মিসাইলের টুকরা পড়েছে। ১৮ মার্চ রাতে রিয়াদে এমনি ঘটনা দেখতে পান প্রবাসীরা। তাতে আতঙ্কিত হয়ে পড়েন রিয়াদে থাকা প্রবাসী বাংলাদেশি ও বাসিন্দারা। প্রবাসীদের করা ভিডিওতে দেখা যায়, নানা দিক থেকে একের পর এক মিসাইলের টুকরা পড়ছে আবাসিক এলাকায়।
১৮ মার্চ প্রকাশিত সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সৌদির রাজধানী রিয়াদের দিকে ছুটে আসা ৮টি ক্ষেপণাস্ত্র আকাশেই ভূপাতিত করা হয়। তবে তার টুকরা আবাসিক এলাকায় পড়ার কারণে চার এশিয়ান প্রবাসী আহত হয়। আহতরা এশিয়ান বলা হলেও তারা কোন দেশের নাগরিক, তা জানানো হয়নি। বাসাবাড়ির বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এছাড়া দেশটির আরামকোর সামরেফ তেল রিফাইনারির কাছেও ড্রোন পড়েছে বলে খবরে বলা হয়েছে।
দুবাইভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, ইরানে বিশ্বের সর্ববৃহৎ গ্যাসক্ষেত্র সাউথ পার্স পেট্রোক্যামিক্যাল কোম্পানিতে ইসরায়েলি হামলার পর মধ্যপ্রাচ্যের সংঘাত পেয়েছে নতুন মাত্রা। তাতে মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের শঙ্কা তৈরি হয়েছে। ইরান পাল্টা পদক্ষেপ হিসেবে উপসাগরীয় দেশ সৌদি, কুয়েত, কাতার, আমিরাতের তেল ও গ্যাস কূপগুলোতে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা তীব্রতর করেছে। আর যারপরনাই ক্ষিপ্ত সৌদি আরব। দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান হুমকির সুরেই বলেছেন, ইরানের ওপর তাদের বিশ্বাস একেবারে ভেঙে গেছে। ইরানের হামলার চাপে সৌদি নতি স্বীকার তো করবেই না বরং প্রয়োজনে সামরিক পদক্ষেপ নেওয়ার অধিকার রয়েছে সৌদি আরবের। এমন বাস্তবতায় বিপজ্জনক দিকে মোড় নিতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের সংঘাত।
logo-1-1740906910.png)