দুবাইয়ে সাংবাদিকদের ইফতার মাহফিল
গুজব ও বিভ্রান্তি রোধে প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান
সাইফুল ইসলাম তালুকদার, সংযুক্ত আরব আমিরাত
প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ১৪:৪২
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা গুজব ও বিভ্রান্তিকর তথ্য দ্রুত ছড়িয়ে পড়ছে। গুজব বা বিভ্রান্তিকর তথ্য শেয়ার করলে তা প্রবাসীদের ক্ষতির কারণ হতে পারে। এ পরিস্থিতিতে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার জন্য প্রবাসীদের সচেতন থাকার আহ্বান জানিয়েছেন দুবাইয়ে থাকা সাংবাদিকরা। দুবাইয়ে এক ইফতার মাহফিলের আগে আলোচনা সভায় বক্তারা এই আহ্বান জানান।
১৭ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় দুবাইয়ের দেরা এলাকায় স্থানীয় একটি রেস্টুরেন্টে এই ইফতারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আমিরাতে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা ছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতারের আগে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
এছাড়া সংযুক্ত আরব আমিরাতের আইন-কানুন প্রবাসীদের কঠোরভাবে মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়। বিদেশের মাটিতে দেশের সুনাম বজায় রাখতে হলে স্থানীয় আইনকে শ্রদ্ধা করা প্রত্যেক প্রবাসীর দায়িত্ব বলেও উল্লেখ করেন তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র কমিউনিটি নেতা প্রকৌশলী মো. সালাউদ্দিন, প্রবাসী সাংবাদিক সমিতির সভাপতি ও ডিবিসি নিউজের প্রতিনিধি সাইফুল ইসলাম তালুকদার, সময় টেলিভিশনের শিবলী আল সাদিক, কবি ওবায়দুল হক, দৈনিক সূর্যোদয়ের নাসিম উদ্দিন আকাশ, দৈনিক দেশ বার্তার সম্পাদক আবু সালেহ, দৈনিক ইত্তেফাক ও সিপ্লাস টিভির শহিদুল্লাহ শহিদ, গাজী টেলিভিশনের ফখরুদ্দীন মুন্না, বাংলাদেশ প্রতিদিন ও নাগরিক টিভির জাসেদুল ইসলাম, বায়ান্ন টিভির ওবায়দুল হক মানিক, বঙ্গ টিভির মুহাম্মদ সেলিমসহ আরো অনেকে।
অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি ও প্রবাসীদের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবাই একসাথে ইফতারে অংশগ্রহণ করেন।
logo-1-1740906910.png)
