মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে কাতারে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের আসন্ন ঈদুল ফিতরের নামাজ নিকটস্থ মসজিদে আদায় করার আহ্বান জানিয়েছে দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
১৭ মার্চ এক জরুরি বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, কাতারের আওকাফ ও ইসলামিক বিষয়ক মন্ত্রণালয় এ বছর ঈদের জামায়াত মসজিদেই আদায় করার নির্দেশ দিয়েছে। ফলে প্রতি বছরের মতো বাংলাদেশ এম এইচ এম স্কুল ও কলেজ প্রাঙ্গণে ঈদের জামায়াত আয়োজন করা সম্ভব হচ্ছে না।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কাতারে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিককে কাতার সরকারের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থেকে এবং যথাযথ সতর্কতা অবলম্বন করে নিজ নিজ এলাকার নিকটস্থ মসজিদে ঈদের নামাজ আদায় করতে হবে।
দূতাবাস আরো জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে সরকারি নির্দেশনা মেনে চলা অত্যন্ত জরুরি। এতে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত হবে এবং সামগ্রিকভাবে সম্প্রদায়ের স্থিতিশীলতা বজায় থাকবে।
logo-1-1740906910.png)