Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

দুবাইয়ে মাইজভান্ডারী হক কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

দুবাইয়ে মাইজভান্ডারী হক কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

দুবাই মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ, দুবাই প্রস্তাবিত আবু হেল শাখার উদ্যোগে রোববার (১৫ মার্চ ২০২৬) আবু হেল পাজ্জাব হোটেলের হলরুমে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখার সভাপতি মোহাম্মদ আবদু রহিম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হাফেজ মইনুদ্দিন। মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কাজী মোহাম্মদ আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা দিদার মাইজভান্ডারী এবং প্রধান বক্তা ছিলেন কাজী ফয়েজুল ইসলাম করিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই চাতুয়া শাখার সভাপতি বদিউল আলম, ব্যবসায়ী মনজুল ইসলামসহ আরো অনেকে। অনুষ্ঠানে বিপুল সংখ্যক আশেকে রাসুল (সা.) ও আশেকে মাইজভান্ডারী উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে শাহানশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্টের মানবিক ও কল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং এসব কাজে সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষে প্রধান অতিথির আখেরি মোনাজাত পরিচালনার মাধ্যমে দোয়া করা হয়। পরে ইফতার বিতরণ করা হয় এবং সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

Logo