২০ জন কর্মী থাকলেই বাসা দিতে হবে: সৌদি সরকারের ঘোষণা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০৯:০৮
সৌদি আরবের জাতীয় প্রোগ্রাম ঘোষণা করেছে যে, যেসব প্রতিষ্ঠান ২০ জন বা তার বেশি কর্মী নিয়োগ দিয়েছে তাদের অবশ্যই শ্রমিকদের আবাসন নিয়মিত করতে হবে। শ্রমিকদের জন্য নিরাপদ ও মানসম্মত আবাসন নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ন্যাশনাল প্রোগ্রাম ফর ডেভেলপিং কালেকটিভ হাউজিং ফর ইন্ডিভিজুয়ালস জানিয়েছে, প্রতিষ্ঠানগুলোকে শ্রমিকদের আবাসন নিয়মিত করার জন্য দুটি পথ নির্ধারণ করা হয়েছে। প্রথমত, প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব ভবনের জন্য ‘কালেকটিভ হাউজিং লাইসেন্স’ নিতে পারবে। এই লাইসেন্স পাওয়া যাবে ‘বালাদি’ প্ল্যাটফর্মের মাধ্যমে, যেখানে পৌরসভা, স্বাস্থ্য ও প্রযুক্তিগত শর্ত পূরণ করতে হবে। দ্বিতীয়ত, প্রতিষ্ঠানগুলো অনুমোদিত অপারেটরের মাধ্যমে শ্রমিকদের আবাসন ব্যবস্থা করতে পারবে।
প্রোগ্রাম কর্তৃপক্ষ বলেছে, শ্রমিকদের আবাসন নিয়মিতকরণ শুধু আইন মানার বিষয় নয়, বরং এটি শ্রমিকদের জীবনমান উন্নত করবে। নিরাপদ ও স্বাস্থ্যকর আবাসন নিশ্চিত হলে শ্রমিকদের উৎপাদনশীলতা বাড়বে এবং সামগ্রিকভাবে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
সৌদি সরকার শ্রমিকদের আবাসন খাতকে আধুনিকায়ন করতে চায়। এজন্য নিয়মিত পরিদর্শন ও তদারকি বাড়ানো হবে। প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করে বলা হয়েছে, নিয়ম না মানলে জরিমানা ও অন্যান্য শাস্তি দেওয়া হবে।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই উদ্যোগ সৌদি আরবের শ্রমবাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সহায়ক হবে। একই সঙ্গে এটি শ্রমিকদের জন্য নিরাপদ ও মানসম্মত আবাসন নিশ্চিত করবে। ফলে শ্রমিকদের জীবনমান উন্নত হবে এবং দেশের নগর উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে।
logo-1-1740906910.png)