Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

দুবাই বিমানবন্দরে ড্রোন হামলায় স্থগিত ফ্লাইট

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ১১:১৯

দুবাই বিমানবন্দরে ড্রোন হামলায় স্থগিত ফ্লাইট

সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার পর ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। স্থানীয় সময় সোমবার সকালে বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।  

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভ্রমণকারীদের তাদের ফ্লাইটসংক্রান্ত হালনাগাদ তথ্য জানতে সংশ্লিষ্ট উড়োজাহাজ সংস্থার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে দুবাই পুলিশ বিমানবন্দর সড়ক ও বিমানবন্দর টানেল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। জরুরি প্রয়োজনে চালকদের বিকল্প রুট ব্যবহার করতে বলা হয়েছে।  

এর আগে দুবাই গণমাধ্যম দপ্তর জানিয়েছে, সিভিল ডিফেন্স টিম বিমানবন্দরের আশপাশে একটি জ্বালানি ট্যাংকে আঘাত হানার ফলে সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে এনেছে। দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।  

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর। ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত শুরু হওয়ার আগ পর্যন্ত যাত্রীসংখ্যার দিক থেকে এটি ছিল বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর। ২০২৫ সালে প্রায় ৯ কোটি যাত্রী এই বিমানবন্দর দিয়ে চলাচল করেছেন।  

ড্রোন হামলার ঘটনায় বিমানবন্দর কর্তৃপক্ষ সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করেছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে বিমানবন্দরের ভেতরে ও বাইরে নজরদারি বাড়ানো হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে এ ধরনের হামলা আরো বাড়তে পারে। এতে শুধু বিমান চলাচল নয়, আঞ্চলিক অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হবে। দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হবে।

Logo