Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনে কোথায় আছে খাদ্য ও আশ্রয়ের ব্যবস্থা?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ১১:১৭

বাহরাইনে কোথায় আছে খাদ্য ও আশ্রয়ের ব্যবস্থা?

উপসাগরীয় অঞ্চলে চলমান সংকটের কারণে বাহরাইনের আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় অনেক মানুষ বিমানবন্দরে আটকে পড়েছেন বা নিজেদের বাসা থেকে সরে যেতে বাধ্য হয়েছেন। এই পরিস্থিতিতে নাগরিক ও বাসিন্দাদের জন্য খাদ্য ও আশ্রয়ের ব্যবস্থা করেছে সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠান।  

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চারটি গভর্নরেটে মোট ৬৬টি জরুরি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে। প্রথম ধাপে ৩৩টি এবং দ্বিতীয় ধাপে আরো ৩৩টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। রাজধানী গভর্নরেট, মুহাররাক, উত্তর ও দক্ষিণ গভর্নরেটে এসব আশ্রয়কেন্দ্র চালু রয়েছে। কোনো আশ্রয়কেন্দ্র পূর্ণ হয়ে গেলে কাছাকাছি দ্বিতীয় ধাপের আশ্রয়কেন্দ্রে যেতে বলা হয়েছে।  

রাজধানী গভর্নরেটে খাওলা সেকেন্ডারি গার্লস স্কুল, বিলাদ আল কাদিম প্রাইমারি গার্লস স্কুল, আহমেদ আল ওমরান সেকেন্ডারি বয়েজ স্কুল, সানাবিস ইন্টারমিডিয়েট বয়েজ স্কুলসহ বিভিন্ন স্কুল ও শপিং মলকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। মুহাররাকে আল হিদ্দ ইন্টারমিডিয়েট গার্লস স্কুল, শেখ খলিফা বিন সালমান ইনস্টিটিউট অব টেকনোলজি, আরাদ প্রাইমারি স্কুলসহ বেশ কয়েকটি স্থানে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। উত্তর গভর্নরেটে জিদহাফস সেকেন্ডারি গার্লস স্কুল, সার সেকেন্ডারি গার্লস স্কুল, আইকিয়া কমপ্লেক্স ও রামলি মল আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। দক্ষিণ গভর্নরেটে ওয়াদি আল সাইল প্রাইমারি স্কুল, সালমাবাদ প্রাইমারি গার্লস স্কুল, এনমা মল ও আল ওয়াহা মল আশ্রয়কেন্দ্র হিসেবে চালু রয়েছে।  

সরকারি আশ্রয়কেন্দ্র ছাড়াও বেসরকারি প্রতিষ্ঠানগুলোও এগিয়ে এসেছে। বিন ফাকিহ রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট কোম্পানি সিফ জেলার ‘দ্য ব্রেকার’ ভবনে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের জন্য বিকল্প ও অস্থায়ী আবাসনের ব্যবস্থা করেছে। ক্ষতিগ্রস্তরা কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে আশ্রয় নিতে পারবেন।  

এদিকে খাদ্য সহায়তায় এগিয়ে এসেছে হেলদি চয়েসেস ক্যাটারিং। তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে বিনামূল্যে স্বাস্থ্যকর খাবার সরবরাহ করছে এবং খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, যারা এ সহায়তা প্রয়োজন মনে করেন না, তারা যেন তথ্যটি অন্যদের সঙ্গে শেয়ার করেন, যাতে প্রকৃত প্রয়োজনীয়রা সাহায্য পান।

Logo