Logo
×

Follow Us

বাংলাদেশ

বাহরাইন থেকে ঢাকায় ফিরতে দূতাবাসের বিশেষ উদ্যোগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ১৮:৫০

বাহরাইন থেকে ঢাকায় ফিরতে দূতাবাসের বিশেষ উদ্যোগ

বাহরাইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য গালফ এয়ারের মাধ্যমে ঢাকায় ফেরার একটি বিশেষ উড়োজাহাজের ব্যবস্থা করেছে দূতাবাস। দূতাবাস জানিয়েছে, সৌদির দাম্মাম হয়ে ঢাকায় যাবে এই বিশেষ ফ্লাইট।

রোববার বাংলাদেশ দূতাবাসের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ফ্লাইটে যেতে আগ্রহী প্রবাসী বাংলাদেশিদের দূতাবাসের ফেসবুক পাতায় দেওয়া নির্ধারিত গুগল ফরম পূরণ করে নিবন্ধন করতে হবে। 

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, আসন পাওয়া সম্পূর্ণভাবে গালফ এয়ার কর্তৃপক্ষের ওপর নির্ভর করবে। আগে আসলে আগে আসন পাওয়ার ভিত্তিতে যাত্রী নির্বাচন করা হতে পারে।

দূতাবাসের তথ্য অনুযায়ী, সম্ভাব্য যাত্রার তারিখ আগামী ২০ মার্চ ২০২৬ অথবা এর কাছাকাছি কোনো দিন নির্ধারণ করা হতে পারে। প্রতি আসনের ভাড়া আনুমানিক ৩০০ বাহরাইনি দিনার ধরা হয়েছে।

এতে বলা হয়েছে, বাহরাইন থেকে দাম্মাম পর্যন্ত বাসে যাতায়াত এবং প্রয়োজনীয় সৌদি ট্রানজিট অনুমতির খরচও এই ভাড়ার মধ্যেই অন্তর্ভুক্ত থাকবে।

আগ্রহী নাগরিকদের আগামী ১৬ মার্চ সকাল ১০টার মধ্যে নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে দূতাবাস।

দূতাবাস আরো জানিয়েছে, ফ্লাইট পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত ও বিস্তারিত তথ্য গালফ এয়ারের পক্ষ থেকেই জানানো হবে।

Logo