Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতে পৌঁছাল তাজা খাদ্যের বিশাল চালান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৮:৫২

কুয়েতে পৌঁছাল তাজা খাদ্যের বিশাল চালান

কুয়েত জরুরি ভিত্তিতে বিদেশ থেকে তাজা খাদ্য সরবরাহ দেশে এনেছে। কুয়েত এয়ারওয়েজের প্রথম ফ্লাইটে মাংস, ফল, শাকসবজি ও অন্যান্য প্রয়োজনীয় খাদ্যপণ্য পৌঁছেছে, যা বাজারে সরবরাহ নিশ্চিত করতে সরকারের উদ্যোগের অংশ। 

কুয়েতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় জানিয়েছে, ১৩ মার্চ কুয়েত এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে তাজা খাদ্যপণ্য দেশে আনা হয়েছে। এর মধ্যে রয়েছে মাংস, ফল, শাকসবজি এবং অন্যান্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী। এই পদক্ষেপ নেওয়া হয়েছে বাজারে খাদ্যপণ্যের প্রাপ্যতা নিশ্চিত করতে এবং ভোক্তাদের চাহিদা পূরণে।

মন্ত্রণালয় জানিয়েছে, খাদ্যপণ্য আনার এই উদ্যোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বেসরকারি খাতের সহযোগিতায় সম্পন্ন হয়েছে। দ্রুত খাদ্যপণ্য দেশে পৌঁছাতে এবং বাজারে সরবরাহ বাড়াতে এ ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।  

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, আনা খাদ্যপণ্য বিশেষভাবে প্রস্তুতকৃত গুদামে রাখা হয়েছে। এসব গুদামে আধুনিক সুবিধা রয়েছে, যাতে খাদ্যপণ্য মান বজায় রেখে সংরক্ষণ করা যায়। পরে সেগুলো খুচরা বাজারে বিতরণ করা হবে।  

কুয়েত সরকার জানিয়েছে, এই উদ্যোগ বাজার স্থিতিশীল রাখতে এবং খাদ্যপণ্যের ঘাটতি এড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভোক্তাদের চাহিদা মেটাতে নিয়মিতভাবে খাদ্যপণ্য আনার পরিকল্পনা রয়েছে।  

মন্ত্রণালয় আরো জানিয়েছে, খাদ্যপণ্য পরিবহনে বেসরকারি খাতের সহযোগিতা অব্যাহত থাকবে। এয়ার কার্গো ব্যবস্থার মাধ্যমে দ্রুত খাদ্যপণ্য দেশে আনা হবে, যাতে বাজারে কোনো সংকট তৈরি না হয়।

Logo