Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১০ মার্চ ২০২৬

বাহরাইনে ড্রোনের আঘাতে নিহত ১, আহত ৮

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ২১:৩৬

বাহরাইনে ড্রোনের আঘাতে নিহত ১, আহত ৮

বাহরাইন

বাহরাইনে ড্রোনের আঘাতে নিহত ১, আহত ৮

বাহরাইনের সিফ এলাকায় ইরানের ড্রোন হামলায় ১ জন নিহত ও ৮ জন আহত হয়েছে। ৯ মার্চ গভীর রাতে সিফের একটি বহুতল অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে ড্রোন আঘাত হানে। নিহত নারী বাহরাইনের নাগরিক। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ হামলায় আশপাশের বাড়িঘরের কোনো ক্ষয়ক্ষতি না হলেও উঁচু বিল্ডিংটির ক্ষয়ক্ষতি হয়েছে। সামনে রাখা বহুগাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। আহতদের দেখতে হাসপাতালে গেছেন ক্রাউন প্রিন্স সালমান বিন ইসা আল খলিফা। বাহরাইন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দেশটির বাজারে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে। ফলে আতঙ্কিত হয়ে বেশি পণ্য কিনে মজুত না করতে অনুরোধ করা হয়েছে। অন্যদিকে পানি ও বিদ্যুতের সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এখন অবধি দেশটি ১০৫টি মিসাইল ও ১৭৬টি ড্রোন আকাশে ধ্বংস করেছে। যদিও কিছু কিছু এলাকায় ড্রোন-মিসাইল আঘাত হেনেছে। দেশটিতে এসব হামলার ভিডিও করে তা ইন্টারনেটে ছেড়ে ভীতি ছড়ানোর অভিযোগে ৬ এশিয়ান নাগিরককে গ্রেফতার করা হয়েছে। এদিকে নিরাপত্তার কারণে এখনো দেশটিতে বিমানবন্দর ও বিমান চলাচল বন্ধই রাখা হয়েছে। এমন অবস্থায় বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফাকে ফোন করেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। বাহরাইনে হামলার নিন্দা করেছেন পাকিস্তানের সেনাপ্রধান।  

 

সৌদি আরব

সৌদির তেলখনি টার্গেটে, হামলা ঠেকাচ্ছে দেশটি

সৌদি সরকার জানিয়েছে, চলমান যুদ্ধে দেশটির তেল শোধনাগার ও খনিতে ড্রোন ও মিসাইল হামলার ঘটনা বাড়ছে, যদিও তারা আকাশে তা ধ্বংস করে দিতে সক্ষম হচ্ছে। ১০ মার্চে দেশটির আল জুলফি শহরের একটি আবাসিক এলাকায় একটি ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন ভূপাতিত হয়েছে, তাতে কেউ হতাহত না হলেও বাড়িঘরের ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া একই দিনে সৌদির আকাশ নিরাপত্তা ব্যবস্থা দেশটির পূর্বাঞ্চলে ২টি ড্রোন ধ্বংস করেছে। আল খারিজেও দুটি ড্রোন ধ্বংসের কথা জানানো হয়েছে। সৌদি তেল কোম্পানি আরামকোর সিইও সতর্ক করেছেন, হরমুজ দিয়ে তেল চলাচল বন্ধ থাকলে তার প্রভাব পড়বে বিশ্বব্যাপী। এমন পরিস্থিতির মাঝেই দেশটির পবিত্র মসজিদ মক্কা ও মদিনায় ইতেকাফে বসতে শুরু করেছে হাজারো মুসল্লি ও হাজি। নামাজ, রোজা, ইফতার আর তারাবিতে মশগুল থাকা হাজিদের সুযোগ- সুবিধা দেখভালের জন্য দুই পবিত্র মসজিদে ১৮ হাজার নিরাপত্তা কর্মী নিয়োগ দিয়েছে সৌদি সরকার। সৌদির গ্র্যান্ড মুফতি রোজাদারদের রমজানের শেষ ১০ দিন আরো বেশি ইবাদতে মশগুল হতে পরামর্শ দিয়েছেন। 


কাতার

কাতারে ড্রোন উড়িয়ে ৫ জন আটক 

কাতারে ড্রোন ওড়ানোর বিষয়ে দেশটির নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বলে দেশটির সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। এদিকে, কাতারের প্রধানমন্ত্রী জানিয়েছেন, তার দেশকে লক্ষ্য করে ইরানের হামলা অগ্রহণযোগ্য। দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামো যেমন পানি শোধনাগার, তেলের খনি, খাদ্যের অবকাঠামোকে লক্ষ্যবস্তু করায় সতর্কতা জানিয়ে তিনি বলেছেন, এমন হামলা এই অঞ্চলের জনগণকে নানামুখী বিপদের মুখোমুখি দাঁড় করাবে।এদিকে, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সতর্ক করা হয়েছে, তেল শোধনাগারে হামলা আর তেল উৎপাদন কমে যাওয়ার রেশ পড়বে দুনিয়ার নানা প্রান্তে। এদিকে, কাতার এয়ারওয়েজ ১০ মার্চ দোহা থেকে লন্ডন, কায়রো, মুম্বাইয়ে সীমিত আকারে ফ্লাইট চলাচল শুরু করেছে।  


কুয়েত

কুয়েত ভূপাতিত করল ৬ ড্রোন, জোরদার নিরাপত্তা

কুয়েত জানিয়েছে, তাদের ন্যাশনাল গার্ড গুরুত্বপূর্ণ লোকেশন আঘাত করার আগেই ৬টি ড্রোন ভূপাতিত করেছে। ১০ মার্চ দেশটির উত্তর ও দক্ষিণাঞ্চলে এই ঘটনা ঘটে। দেশের গুরুত্বপর্ণ স্থাপনা রক্ষায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অধীনে অভিযান চলছে বলে জানানো হয়েছে। জননিরাপত্তা, সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে দেশটির সেনা-পুলিশ-ফায়ার সার্ভিস সর্বোচ্চ সতর্কতায় রয়েছে বলে জানানো হয়েছে। এদিকে নাগরিক ও বাসিন্দাদের জন্য নতুন নিরাপত্তার নির্দেশনার কথা জানিয়েছে কুয়েত। তাতে বলা হয়েছে, বিস্ফোরণের শব্দ শুনলে ঘরের ভেতর, আন্ডারগ্রাউন্ড তুলনামূলক নিরাপদ বলে ধরা হবে। বাড়ির ছাদ, বারান্দা, কাঁচের জানালা থেকে দূরে থাকতে হবে।  


সংযুক্ত আরব আমিরাত

আমিরাতে নতুন সতর্কবার্তা, এখন পর্যন্ত নিহত ৬, আহত ১২২ 

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত আমিরাতে ৬ জন নিহত হয়েছে বলে সরকারি সূত্রের মাধ্যমে জানানো হয়েছে। আহত হয়েছে ১২২ জন। এখন পর্যন্ত দেশটি ২৪১টি মিসাইল ধ্বংস করেছে, ১৩৮৫টি ড্রোন প্রতিহত করেছে। তবে ৯০টি ড্রোন দেশটির ভেতরেই আঘাত হানে। এসব ঘটনায় মৃতদের মধ্যে একজন বাংলাদেশিও রয়েছেন। দেশটিতে অ্যালার্ট সিস্টেম চালু রয়েছে, তাতে সম্ভাব্য বিপদ আগে থেকে নাগরিকদের জানানো যায়। জারি হয়েছে নতুন নিরাপত্তা নির্দেশনা। বলা হয়েছে, মোবাইলে অ্যালার্ট পেলে খোলা জায়গা, দরজা-জানালা থেকে দূরে নিরাপদ স্থানে আশ্রয়ের পরামর্শ দেওয়া হয়েছে বাসিন্দাদের। যে কোনো ধরনের ভিডিও করা, গুজব ছড়ানো থেকে দূরে থাকতে বলা হয়েছে। এদিকে রমজানের শেষ সময়ে তারাবি ও তাহাজ্জুদ নামাজের সময়ে আমিরাতের মসজিদের আশপাশে রেনডম পার্কিং থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে।

Logo