Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

দুবাই ছাড়তে যাওয়া এক কিশোরীর চিঠি ভাইরাল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৯:৪৮

দুবাই ছাড়তে যাওয়া এক কিশোরীর চিঠি ভাইরাল

সংযুক্ত আরব আমিরাতের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়ে দুবাইকে বিদায় জানিয়েছেন ভারতীয় কিশোরী তানিশকা ভীর। নিজ দেশে ফেরার আগে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি হাতে লেখা একটি বার্তা প্রদর্শন করেন, যা ছিল দুবাইয়ের রেসিডেন্সি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স জেনারেল ডিরেক্টরেটের মহাপরিচালক মোহাম্মদ আহমেদ আল মাররির উদ্দেশে।  

তানিশকার বার্তায় উঠে এসেছে, কীভাবে আমিরাতের নিরাপত্তা ব্যবস্থা তাকে ও তার পরিবারকে আশ্বস্ত করেছে। তিনি বলেন, “আমিরাত আমাদের দিন-রাত সুরক্ষা দিয়েছে। জানালার বাইরে বড় শব্দ শুনলেও পুলিশ ও বিমান বাহিনী আমাদের নিরাপদ রেখেছে।”  

তিনি বিশেষভাবে ধন্যবাদ জানান আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমকে, পাশাপাশি ক্রাউন প্রিন্স হামদান বিন মোহাম্মদ আল মাকতুমকে। তাদের দায়িত্বশীল নেতৃত্ব ও মানবিক আচরণই নাগরিক ও প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করেছে বলে উল্লেখ করেন তিনি।  

তানিশকার বার্তায় আরো বলা হয়, “আমরা আপনাদের ভালোবাসি। ধন্যবাদ আমিরাত। ধন্যবাদ দুবাই। বিশ্বকে জানাতে চাই, দুবাই সব সময়ই নিরাপদ ছিল এবং থাকবে।”  

এই আবেগঘন চিঠি ইতোমধ্যেই সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। আঞ্চলিক সংকটের মধ্যেও দেশটির নিরাপত্তা ব্যবস্থা ও মানবিক সহায়তা প্রবাসীদের মনে গভীর আস্থা তৈরি করেছে।

Logo