Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

তেল স্থাপনায় নতুন হামলা, বাড়ছে ইরান-ইসরায়েল যুদ্ধের তীব্রতা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ১৩:৫৩

তেল স্থাপনায় নতুন হামলা, বাড়ছে ইরান-ইসরায়েল যুদ্ধের তীব্রতা

ছবি - এআই দিয়ে বানানো

সামরিক স্থাপনার পর এবার তেল শোধনাগার লক্ষ্য করে হামলা শুরু করেছে ইরান ও ইসরায়েল। এতে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আরো জটিল হয়ে উঠেছে।

গত ২৪ ঘণ্টায় ঢেউয়ের মতো ইসরায়েলের আকাশে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। মোট ১২টি হামলা প্রতিহত করার সময় রাতের আকাশ আলোকিত হয়ে ওঠে। এসব হামলার একটিতে ইসরায়েলের একটি তেল শোধনাগারে আগুন লাগে বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে। হামলার সময় বহু ইসরায়েলিকে বাংকারে আশ্রয় নিতে দেখা যায়। তবে দেশটির গণমাধ্যম ক্ষয়ক্ষতির বিস্তারিত জানায়নি।

পাল্টা হামলার দাবি করেছে ইসরায়েলও। তাদের দাবি, তেহরানের একটি তেলের ভাণ্ডারে আঘাত হানা হয়েছে। হামলার পর আগুন ও ধোঁয়ায় আকাশ ঢেকে যায়।

৭ মার্চ গভীর রাতে এসব ঘটনার মধ্য দিয়ে নবম দিনে পৌঁছেছে ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাত। এতদিন যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা হলেও এখন তেল ভাণ্ডারেও আঘাত করা শুরু হয়েছে।

কুয়েতের একটি বিমানবন্দরের তেল ভাণ্ডারে হামলার খবর পাওয়া গেছে। সৌদি আরবের সাইবাহ তেল ভাণ্ডারে ড্রোন হামলা প্রতিহত করার দাবি করেছে দেশটির সরকার।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের কথা বললেও তেহরান তা নাকচ করেছে। ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী বলেছে, অন্তত ছয় মাস যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো প্রস্তুতি তাদের রয়েছে।

Logo