Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

একনজরে মধ্যপ্রাচ্যের সকাল, ৮ মার্চ ২০২৬

সৌদি, বাহরাইন, কুয়েতকে লক্ষ্য করে নানামুখী হামলা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ১০:৩৭

সৌদি, বাহরাইন, কুয়েতকে লক্ষ্য করে নানামুখী হামলা

সৌদি আরব

১। সৌদিতে সায়বাহ্ তেলক্ষেত্রের দিকে ধেয়ে আসা একটি ড্রোন ধ্বংস করেছে দেশটির সামরিক বাহিনী।

২। সৌদির রাজধানী রিয়াদকে টার্গেট করে ছুটে আসা তিনটি ড্রোন আকাশেই ধ্বংস করার কথা জানিয়েছে সৌদি সামরিক বাহিনী। ৭ মার্চ গভীর রাতে এ ঘটনা ঘটে।

৩। সৌদির প্রিন্স সুলতান বিমান ঘাঁটিকে লক্ষ্য করে ছোড়া একটি মিসাইল জনমানবহীন এলাকায় ধ্বংস করেছে সৌদির সামরিক বাহিনী।

সূত্র: সৌদি গেজেট

বাহরাইন 

১। বাহরাইনের মিনা সালমান পোর্টের কাছে একটি এলাকায় ইরানের আঘাত। ৭ মার্চ গভীর রাতে এই আঘাতের ঘটনা ঘটেছে। কী আঘাত হেনেছে বা ক্ষয়ক্ষতির বিস্তারিত কিছু জানানো হয়নি। 

২। বাহরাইনের মানামা রোডে ধ্বংস করা ক্ষেপণাস্ত্রের টুকরার আঘাতে এক ব্যক্তি আহত। দোকানপাটে ক্ষয়ক্ষতির কথা জানালো দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

সূত্র: নিউজ অব বাহরাইন 

সংযুক্ত আরব আমিরাত

১। দুবাইয়ের আল বারশায় ধ্বংসপ্রাপ্ত একটি ক্ষেপণাস্ত্রের টুকরার আঘাতে আহত পাকিস্তানি ড্রাইভার মারা গেছেন। 

সূত্র: গালফ নিউজ

কুয়েত

১। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি তেলের ট্যাংকারে ড্রোন হামলা। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। 

২। কুয়েতের উত্তর ও দক্ষিণাঞ্চলে ৭টি ড্রোন আকাশে ধ্বংসের দাবি দেশটির সামরিক বাহিনীর।

সূত্র: আরব টাইমস

Logo