ট্রাম্পের হুঁশিয়ারি: ‘ইরানকে খুব কঠিনভাবে আঘাত করা হবে’
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৯:৫৭
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে সতর্ক করে বলেছেন, ইরানের ওপর আরো কঠিন হামলা চালানো হবে। তিনি লিখেছেন, “আজ ইরানকে খুব কঠিনভাবে আঘাত করা হবে!” একই সঙ্গে তিনি দাবি করেছেন, ইরান এখন আর মধ্যপ্রাচ্যের ‘বুলি’ নয়।
ট্রাম্প বলছেন, ইরান ইতোমধ্যেই প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চেয়েছে এবং প্রতিশ্রুতি দিয়েছে যে আর তাদের ওপর হামলা চালাবে না। ট্রাম্প বলেন, এই প্রতিশ্রুতি এসেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত আক্রমণের কারণে। তিনি আরো জানান, নতুন লক্ষ্যবস্তুতে হামলার বিষয়টি বিবেচনায় রয়েছে, যা আগে কখনো টার্গেট করা হয়নি।
অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান শনিবার বলেছেন, প্রতিবেশী দেশগুলোর ওপর হামলা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে তেহরান। তিনি দাবি করেন, সাম্প্রতিক হামলাগুলো মূলত যোগাযোগ বিভ্রাটের কারণে ঘটেছে। ইরানের অস্থায়ী নেতৃত্ব পরিষদও ঘোষণা করেছে, প্রতিবেশী দেশগুলো থেকে ইরানের ওপর হামলা না হলে তারা আর আক্রমণ চালাবে না।
তবে ট্রাম্প কুর্দিদের অংশগ্রহণের সম্ভাবনা বাতিল করেছেন। তিনি এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন, কুর্দি যোদ্ধারা ইরান সরকারের পতনে সহায়তা করতে আগ্রহী হলেও তাদের সম্পৃক্ততা যুদ্ধকে আরো জটিল করে তুলবে। তার ভাষায়, “যুদ্ধ ইতোমধ্যেই যথেষ্ট জটিল, এর মধ্যে কুর্দিদের যুক্ত করা পরিস্থিতিকে আরো কঠিন করে তুলবে।
logo-1-1740906910.png)