Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনপ্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে বিশেষ ফ্লাইটের পরিকল্পনা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ০৮:৫১

বাহরাইনপ্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে বিশেষ ফ্লাইটের পরিকল্পনা

বাহরাইনপ্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে প্রয়োজনে বিশেষ ফ্লাইট চালুর বিষয়টি বিবেচনায় নেওয়া হবে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ভিসা সংক্রান্ত বিষয়ে বাহরাইন সরকারের সঙ্গে দূতাবাস নিয়মিত যোগাযোগ রাখছে।  

বাহরাইনে চলমান আঞ্চলিক পরিস্থিতির প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও করণীয় নিয়ে কমিউনিটি নেতাদের সঙ্গে জরুরি ভার্চুয়াল বৈঠকে এসব কথা বলেন রাষ্ট্রদূত। সম্প্রতি আয়োজিত এই বৈঠকে সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত নিজে এবং সঞ্চালনায় ছিলেন প্রথম সচিব (শ্রম) মাহফুজুর রহমান। প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠকে প্রবাসী কমিউনিটির বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, পেশাজীবী ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।  

উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা চলমান পরিস্থিতি, প্রবাসীদের নিরাপত্তা, তথ্যপ্রবাহ এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলার বিষয়ে মতামত ও পরামর্শ তুলে ধরেন। রাষ্ট্রদূত মনোযোগ দিয়ে সেসব বক্তব্য শোনেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিদের আতঙ্কিত না হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে এবং বাহরাইন সরকারের নির্দেশনা মেনে চলতে হবে। একই সঙ্গে তিনি কমিউনিটির সবাইকে ঐক্যবদ্ধ ও সংগঠিত থাকার আহ্বান জানান।  

রাষ্ট্রদূত আশ্বাস দেন, যে কোনো প্রয়োজনে বাংলাদেশ দূতাবাস সব সময় প্রবাসীদের পাশে রয়েছে এবং দূতাবাসের জরুরি সেবা অব্যাহত থাকবে। বৈঠকের শুরুতে সম্প্রতি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী বাংলাদেশি আবুল মহসিন তারেকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন তিনি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং হামলায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন।

Logo