বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সতর্কবার্তা সাইরেন কেবল তখনই বাজানো হবে, যখন দেশের ভেতরে কোনো সক্রিয় হুমকি জনবসতিপূর্ণ এলাকায় আঘাত হানতে পারে। বাইরে থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেলে বা জনবসতিহীন এলাকায় ক্ষেপণাস্ত্র পড়লে সাইরেন চালু করা হবে না।
৬ মার্চ সন্ধ্যায় বাহরাইন টেলিভিশনে সম্প্রচারিত এক বিশেষ ব্রিফিংয়ে এ নীতি স্পষ্ট করা হয়। মন্ত্রণালয়ের প্রতিনিধি বলেন, অনেক সময় বিস্ফোরণের শব্দ বাহরাইনের আকাশসীমার বাইরে থেকেও আসতে পারে। এসব ক্ষেত্রে সাধারণ নাগরিকদের জন্য কোনো সরাসরি হুমকি থাকে না, তাই সাইরেন বাজানো হয় না।
তিনি আরো বলেন, সাইরেন চালুর উদ্দেশ্য হলো জনগণকে সতর্ক করা এবং নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ দেওয়া। তাই কেবল বাস্তব হুমকি থাকলেই সাইরেন বাজানো হবে।
এই ব্যাখ্যা প্রবাসী বাংলাদেশিদের জন্যও গুরুত্বপূর্ণ। অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন, যখন বিস্ফোরণের শব্দ শোনা যায় কিন্তু সাইরেন বাজে না। মন্ত্রণালয়ের স্পষ্টীকরণে বোঝা যাচ্ছে, সাইরেন না বাজা মানেই কোনো সক্রিয় হুমকি নেই।
logo-1-1740906910.png)