Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যে যুদ্ধ, বাড়ছে মৃতের সংখ্যা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ১৪:৩৮

মধ্যপ্রাচ্যে যুদ্ধ, বাড়ছে মৃতের সংখ্যা

মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও মার্কিন হামলায় ইরানে মৃতের সংখ্যা বাড়ছে। একই সাথে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাতে উপসাগরীয় দেশগুলোতেও মারা যাচ্ছে সাধারণ মানুষ। ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর কোন দেশে কত মানুষ মারা গেছেন, তার তালিকা দিচ্ছে বিশ্বের নানা সংবাদ মাধ্যম। 

আল জাজিরা বলেছে, মার্কিন-ইসরায়েলের হামলায় ইরানে এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। মধ্যপ্রাচ্যজুড়ে প্রাণহানি ও হতাহতের সংখ্যা দ্রুত বাড়ছে। চলমান এই সংঘাত ইতোমধ্যে বিভিন্ন দেশে উল্লেখযোগ্য মানবিক ক্ষয়ক্ষতি ডেকে এনেছে।ইরানের বাইরে মধ্যপ্রাচ্যের আরো কয়েকটি দেশেও হামলা ও সংঘাতের প্রভাব পড়েছে। লেবাননে অন্তত ৫০ জন নিহত হয়েছে। ইসরায়েলে নিহতের সংখ্যা ১০ জন। ইরাকে নিহত হয়েছেন ৪ জন এবং কুয়েতে প্রাণ হারিয়েছেন ৫ জন। উপসাগরীয় অঞ্চলও এই উত্তেজনার বাইরে নেই। সংযুক্ত আরব আমিরাতে ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ওমানে নিহত হয়েছেন ১ জন এবং বাহরাইনে এক বাংলাদেশি মারা গেছেন। কাতারে অন্তত ১৬ জন আহত হয়েছেন বলে জানা গেছে। 

এদিকে সংঘাতের মধ্যে মার্কিন বাহিনীরও ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাপ্ত তথ্যে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের অন্তত ৬ জন সেনা সদস্য নিহত হয়েছেন। 

গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাতের পর থেকে হতাহতের সংখ্যা দ্রুত বাড়ছে। বিভিন্ন দেশের স্বাস্থ্য ও প্রতিরক্ষা কর্তৃপক্ষ, জরুরি সেবা সংস্থা এবং ত্রাণ সংস্থাগুলো থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এসব সংখ্যা প্রকাশ করেছে নিউজ অব বাহরাইন।  

পরিস্থিতি এখনো অস্থির থাকায় নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

Logo