Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনের গণমাধ্যমজুড়ে নিহত তারেকের সংবাদ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ১০:০১

বাহরাইনের গণমাধ্যমজুড়ে নিহত তারেকের সংবাদ

বাহরাইনে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার সময় ড্রোন প্রতিহত করার পর তার ধ্বংসাবশেষে প্রাণ হারিয়েছেন এক বাংলাদেশি প্রবাসী। নিহতের নাম আবুল মোহসিন তারেক (৪৮)। তিনি চট্টগ্রামের সন্দ্বীপের আজিমপুর ইউনিয়নের পাহাড়ের গো মসজিদ এলাকার বাসিন্দা।  

৪ মার্চ বাহরাইনের শীর্ষ দৈনিক নিউজ অব বাহরাইন ঘটনাটি উল্লেখ করে তার পরিবারের ছবি প্রকাশ করেছে। সংবাদে বলা হয়েছে, তারেক মানামার সালমান ইন্ডাস্ট্রিয়াল সিটির আরসি ড্রাইডক এলাকায় সুপারভাইজার হিসেবে কাজ করতেন। স্থানীয় সময় রাত সাড়ে ৩টার দিকে ড্রোন প্রতিহত করার পর এর টুকরো তার শরীরে আঘাত হানে। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে।  

সংবাদে আরো বলা হয়েছে, তারেকের পরিবার চট্টগ্রাম শহরের বৌবাজার এলাকায় ভাড়া বাসায় থাকেন। তার স্ত্রী ও একমাত্র কন্যা এখন শোকে ভেঙে পড়েছেন। নিহতের চাচাতো ভাই মোশাররফ হোসেন, যিনি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের উপপরিচালক জানিয়েছেন, বাহরাইনে থাকা আত্মীয়রা তাদের খবরটি দেন। তিনি বলেন, তারেকের কর্মস্থলটি মার্কিন সামরিক ঘাঁটির কাছাকাছি ছিল। প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোন ধ্বংস করার পর এর টুকরো তারেকের ওপর পড়ে, যা তাকে তাৎক্ষণিকভাবে প্রাণঘাতী আঘাত করে।  

প্রকাশিত সংবাদে জানানো হয়, তারেকের কর্মস্থল কোম্পানি এবং বাহরাইন সরকার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। কোম্পানি জানিয়েছে, মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।  

এদিকে নিউজ অব বাহরাইনের আরেকটি সংবাদে জানানো হয়, নিহত তারেকের মৃতদেহ দেশে আনতে কাজ করছে বাংলাদেশ দূতাবাস। বর্তমানে তার মরদেহ কিং হামাদ ইউনিভার্সিটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ইতোমধ্যেই মৃত্যুসনদ ইস্যু করা হয়েছে। 

দূতাবাস জানিয়েছে, তারেকের নিয়োগকর্তা, বন্ধু ও পরিবার বাহরাইন ও বাংলাদেশে সবার সঙ্গে সমন্বয় করা হচ্ছে। ফ্লাইট চলাচল স্বাভাবিক হলে মরদেহ দেশে পাঠানো হবে। 

Logo