Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

যুদ্ধ পরিস্থিতি মোকাবিলায় স্বেচ্ছাসেবক নেবে বাহরাইন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ০৯:৫৯

যুদ্ধ পরিস্থিতি মোকাবিলায় স্বেচ্ছাসেবক নেবে বাহরাইন

বাহরাইনে ইরানের হামলার প্রেক্ষাপটে জাতীয় প্রচেষ্টায় সহায়তা করতে স্বেচ্ছাসেবক নিবন্ধন শুরু করেছে দেশটির ন্যাশনাল ভলান্টিয়ার প্ল্যাটফর্ম। ৪ মার্চ প্রকাশিত ঘোষণায় বলা হয়েছে, এই উদ্যোগ জাতীয় দায়িত্ববোধ থেকে এসেছে এবং সমাজের প্রত্যেক সদস্যের মধ্যে সংহতির চেতনা আরো শক্তিশালী করার লক্ষ্য নিয়েই এটি নেওয়া হয়েছে।  

যে কোনো নাগরিক ও বাসিন্দা এই প্রচেষ্টায় অংশ নিতে চাইলে সরকারি পোর্টাল volunteer.gov.bh–এর মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। ইতোমধ্যেই স্বাস্থ্য, প্রকৌশল, লজিস্টিকস, প্রশাসন ও তদারকি খাতে স্বেচ্ছাসেবক নেওয়ার সুযোগ চিহ্নিত করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী আরো খাতে স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হবে।  

আবেদনকারীদের নির্দিষ্ট খাতের চাহিদা অনুযায়ী যোগাযোগ করা হবে। এতে জাতীয় প্রতিরক্ষা ও জরুরি সেবায় একটি সংগঠিত ও কার্যকর প্রতিক্রিয়া নিশ্চিত করা সম্ভব হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।  

এই উদ্যোগকে দেশটির নিরাপত্তা ও সংহতি রক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। 

Logo