Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

দূতাবাস বন্ধ করে মধ্যপ্রাচ্য ছাড়ছেন মার্কিনিরা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৯:১২

দূতাবাস বন্ধ করে মধ্যপ্রাচ্য ছাড়ছেন মার্কিনিরা

মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে তাদের কূটনীতিকদের সরিয়ে নিয়েছে এবং কয়েকটি দূতাবাস বন্ধ ঘোষণা করেছে। ইরানের সঙ্গে চলমান যুদ্ধ চতুর্থ দিনে প্রবেশ করায় নিরাপত্তাজনিত কারণে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।  

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, কুয়েত, কাতার ও ইরাকের দূতাবাসগুলোতে কার্যক্রম স্থগিত করা হয়েছে। কুয়েতের দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, তারা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে এবং স্থানীয় আমেরিকান নাগরিকদের ঘরে অবস্থান করতে বলা হয়েছে।  

সৌদি আরবে মার্কিন দূতাবাস জানিয়েছে, রিয়াদ, জেদ্দা ও ধাহরানে আমেরিকানদের দূতাবাসে না আসতে এবং ঘরে অবস্থান করতে হবে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রিয়াদে মার্কিন দূতাবাসে দুটি ড্রোন হামলা হয়েছে।  

জর্ডানে মার্কিন দূতাবাসও খালি করা হয়েছে। সেখানে সতর্ক করা হয়েছে, মিসাইল, রকেট বা ড্রোন জর্ডানের আকাশসীমায় প্রবেশ করতে পারে। আমেরিকানদের সাইরেন বাজলে আশ্রয় নিতে বলা হয়েছে।  

বাহরাইনেও মার্কিন দূতাবাস স্বাভাবিক কার্যক্রম স্থগিত করেছে। নিরাপত্তা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসামরিক স্থাপনাগুলোও ঝুঁকিতে থাকতে পারে।  

কাতারে আল উদেইদ মার্কিন সামরিক ঘাঁটির কারণে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। দূতাবাস আমেরিকানদের ঘরে অবস্থান করতে এবং প্রয়োজনীয় খাদ্য ও ওষুধ মজুত রাখতে বলেছে।  

ইসরায়েলে মার্কিন দূতাবাস জানিয়েছে, তারা নাগরিকদের নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করতে বলছে। বর্তমান পরিস্থিতিতে দূতাবাসের সহায়তা সীমিত হতে পারে বলে সতর্ক করা হয়েছে। 

Logo