Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কাতার সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়িয়েছে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ১৬:৪১

কাতার সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়িয়েছে

কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, মেয়াদোত্তীর্ণ বা মেয়াদ শেষ হওয়ার পথে থাকা সব ধরনের ভিসার মেয়াদ এক মাসের জন্য বাড়ানো হয়েছে। এই সিদ্ধান্ত ২৮ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে এবং আগামী এক মাস পর্যন্ত বলবৎ থাকবে। পরিস্থিতি বিবেচনায় নিয়ে সময়সীমা আরো বাড়ানো হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কাতার থেকে বাংলাদেশ দূতাবাস এবং স্থানীয় গণমাধ্যম দোহা নিউজ এ তথ্য নিশ্চিত করেছে। কূটনৈতিক সূত্র জানিয়েছে, সোমবার কাতার সরকার বিদেশি কূটনীতিকদের জন্য এক ব্রিফিং আয়োজন করে। সেখানে বেশির ভাগ দেশ ভিসার মেয়াদ বাড়ানোর অনুরোধ জানায়। সেই অনুরোধ বিবেচনায় নিয়ে কাতার সরকার ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নেয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ভিসার মেয়াদ বাড়ানোর প্রক্রিয়া ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে। এ জন্য কোনো ফি দিতে হবে না এবং সংশ্লিষ্ট দপ্তরে উপস্থিত হওয়া বা অতিরিক্ত আবেদন জমা দেওয়ার প্রয়োজন নেই।

তবে ২৮ ফেব্রুয়ারির আগে যেসব ভিসার সময়সীমা লঙ্ঘিত হয়েছে, তাদের ক্ষেত্রে লঙ্ঘনের সময়কালের জন্য নির্ধারিত জরিমানা পরিশোধ করতে হবে। এরপর উল্লিখিত তারিখ থেকে তাদের ক্ষেত্রেও মেয়াদ বৃদ্ধি ও ফি মওকুফ প্রযোজ্য হবে।

কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং বাসিন্দা ও দর্শনার্থীদের আইনি অবস্থার স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

Logo