ইউএইতে আস্তা প্রবাসী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
সাইফুল ইসলাম তালুকদার, সংযুক্ত আরব আমিরাত
প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ১৮:৪০
সংযুক্ত আরব আমিরাতের আজমানে আস্তা প্রবাসী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) উম্ম আল মোমেনিন লেডিস অ্যাসোসিয়েশন জোহরা হলে আয়োজিত এ অনুষ্ঠানে সপরিবারে প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। পরে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা, ছোট-বড় ছেলেমেয়েদের অংশগ্রহণে ধর্মীয় কুইজ প্রতিযোগিতা, ধর্মীয় গজল, হামদ, নাত ও ইসলামিক সংগীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিশু-কিশোর ও প্রাপ্তবয়স্কদের প্রাণবন্ত অংশগ্রহণে প্রতিযোগিতাগুলো উপভোগ্য হয়ে ওঠে।
সংগঠনের আয়োজক প্রকৌশলী মঈনুল আলম সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় নাগরিক মোহাম্মদ মুসা আলী, ওমর মুসলিম ওসমান আফলাতুন এবং প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠক বুলবুল আহমেদ মুকুল, আনিস আহমেদ, হাসান জাকির, মোবাশ্বের ইবাদ, দেওয়ান হাবিব, সৈয়দ আরিফ, মো. সুমন, মো. মামুন, ডা. সাজ্জাদ, আতিকুল ইসলাম সুজন, মোহাম্মদ আহাদসহ আরো অনেকে। বক্তারা প্রবাসে নতুন প্রজন্মের কাছে ধর্মীয় ও সামাজিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন এবং ঐক্যবদ্ধভাবে সমাজকল্যাণমূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
আলোচনা শেষে মুসলিম উম্মাহর সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরিশেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
logo-1-1740906910.png)
