বাহরাইনের হুরা এলাকায় একটি বহুতল ভবনে আগুন জ্বলতে দেখা গেছে। শনিবার ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় হুরার ইরা ভিউয়ের পাশের বিল্ডিং বে-ভিউতে আগুন জ্বলতে দেখা যায়।
প্রবাসীদের ধারণা, ভবনটিতে ইরানের ড্রোনের হামলা হয়ে থাকতে পারে। ক্ষয়ক্ষতি কিংবা কোনো মানুষ মারা গেছেন কিনা, তা নিশ্চিত করে কেউ কিছু বলতে পারছেন না।
তবে জিডিএন অনলাইন জানিয়েছে, হামলার এই সময়ে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জরুরি সাইরেন বাজানো হয়েছিল, যাতে নাগরিক ও বাসিন্দারা শান্ত থাকেন এবং নিরাপদ এলাকায় সরে যেতে পারেন।
বাহরাইনে থাকা প্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন, রাতে হামলার ঘটনা বাড়তে পারে, সেই আশঙ্কায় তারা শঙ্কিত বোধ করছেন।
logo-1-1740906910.png)