Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদি আরবে অনুমতি ছাড়া বিদেশি কর্মী নিয়োগ করলেই জরিমানা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৮

সৌদি আরবে অনুমতি ছাড়া বিদেশি কর্মী নিয়োগ করলেই জরিমানা

সৌদি আরব শ্রম আইন ভঙ্গের জরিমানার তালিকা সংশোধন করেছে। নতুন নিয়ম অনুযায়ী, বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া কোনো বিদেশি কর্মী নিয়োগ দিলে নিয়োগকর্তাকে ১০ হাজার সৌদি রিয়াল জরিমানা দিতে হবে। মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রী আহমেদ আল রাজহি এ সিদ্ধান্ত জারি করেছেন।  

গালফ নিউজে প্রকাশিত সংবাদে আরো জানানো হয়েছে, শ্রমবাজারে স্থিতিশীলতা ও প্রবৃদ্ধি বাড়াতে এ পদক্ষেপ নিয়েছে মন্ত্রণালয়।  

নতুন জরিমানার মধ্যে রয়েছে

- শিশু শ্রম: ১৫ বছরের নিচে শিশু নিয়োগ করলে ২ হাজার রিয়াল জরিমানা।

- পাসপোর্ট আটকে রাখা: কর্মীর পাসপোর্ট বা রেসিডেন্সি পারমিট আটকে রাখলে প্রতি কর্মীর জন্য ৩ হাজার রিয়াল জরিমানা। 

- কিশোর শ্রম আইন ভঙ্গ: অধ্যায় ১০ অনুযায়ী কিশোর শ্রম আইন না মানলে ১,৫০০ রিয়াল জরিমানা।  

- মাতৃত্বকালীন ছুটি না দেওয়া: নারী কর্মীকে আইন অনুযায়ী মাতৃত্বকালীন ছুটি না দিলে প্রতি কর্মীর জন্য ১ হাজার রিয়াল জরিমানা।  

- নারী কর্মীদের জন্য শিশু পরিচর্যা কেন্দ্র না রাখা: ৫০ বা তার বেশি নারী কর্মী থাকলে এবং তাদের মধ্যে অন্তত ১০ জনের সন্তান ছয় বছরের নিচে হলে, শিশু পরিচর্যা কেন্দ্র না রাখলে ৩ হাজার রিয়াল জরিমানা।  

- চুক্তি ইলেকট্রনিকভাবে নথিভুক্ত না করা: প্রতি কর্মীর জন্য ১ হাজার রিয়াল জরিমানা।  

এছাড়া অনুমোদন ছাড়া নিয়োগ কার্যক্রম পরিচালনা করলে প্রথমবার ২ লাখ রিয়াল, দ্বিতীয়বার ২ লাখ ২০ হাজার রিয়াল এবং তৃতীয়বার ২ লাখ ৫০ হাজার রিয়াল জরিমানা করা হবে।

Logo