Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

ইসরায়েলি বাধার মুখেও আল-আকসায় ১ লাখ মুসল্লির জুমার নামাজ আদায়

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৭

ইসরায়েলি বাধার মুখেও আল-আকসায় ১ লাখ মুসল্লির জুমার নামাজ আদায়

পবিত্র রমজানের দ্বিতীয় শুক্রবারে পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রায় এক লাখ ফিলিস্তিনি মুসল্লি জুমার নামাজ আদায় করেছেন। ইসরায়েলি কর্তৃপক্ষের কঠোর বিধিনিষেধ সত্ত্বেও বিপুল সংখ্যক মানুষ সেখানে সমবেত হন।  

আল জাজিরার প্রতিবেদন বলছে, ২৭ ফেব্রুয়ারি ক্যালান্দিয়া চেকপয়েন্টসহ বিভিন্ন প্রবেশপথে মুসল্লিদের ব্যাপক তল্লাশি করা হয়। শহরের চারপাশে ইসরায়েলি বাহিনীর ব্যাপক সদস্য মোতায়েন ছিল। ইসরায়েলি নিয়ম অনুযায়ী, শুধু ৫৫ বছরের বেশি বয়সী পুরুষ, ৫০ বছরের বেশি বয়সী নারী এবং ১২ বছরের নিচে শিশুদের প্রবেশের অনুমতি দেওয়া হয়। এছাড়া ডিজিটাল যাচাই প্রক্রিয়া সম্পন্ন করতে হয়।  

তবে বাস্তবে উপস্থিতির সংখ্যা ঘোষিত সীমার অনেক বেশি ছিল। জেরুজালেমের ইসলামিক ওয়াকফ জানিয়েছে, প্রথম জুমায় প্রায় ৮০ হাজার মুসল্লি অংশ নিয়েছিলেন, আর দ্বিতীয় জুমায় সংখ্যা আরো বেড়ে দাঁড়িয়েছে প্রায় এক লাখে।  

অনেক মুসল্লি অভিযোগ করেছেন, অনুমতিপত্র থাকা সত্ত্বেও তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে। হেবরন থেকে আসা নাজাতি ওওয়েইদা বলেন, “আমি শুধু নামাজ পড়তে এসেছি, কিন্তু আমাকে ফিরিয়ে দেওয়া হলো।” নাবলুস থেকে আসা আলি নাওয়াস জানান, তার স্ত্রীকে চেকপয়েন্টে ফিরিয়ে দেওয়া হয়, ফলে তিনি নিজেও ফিরে যেতে বাধ্য হন।  

ইসরায়েলি কর্তৃপক্ষ সম্প্রতি আরো ২৮০ জন জেরুজালেমবাসীকে আল-আকসায় প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। এর মধ্যে রয়েছেন ধর্মীয় ব্যক্তিত্ব, সাংবাদিক ও মুক্তিপ্রাপ্ত বন্দিরা। বিশ্লেষকরা বলছেন, এ ধরনের পদক্ষেপ ফিলিস্তিনিদের সাংস্কৃতিক পরিচয় মুছে দেওয়ার প্রচেষ্টার অংশ।

Logo