Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনে ট্যাক্সিচালককে মারধর ও ছিনতাই, পর্যটকের সাজা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৮

বাহরাইনে ট্যাক্সিচালককে মারধর ও ছিনতাই, পর্যটকের সাজা

বাহরাইনে এক পর্যটককে ট্যাক্সিচালককে মারধর ও ছিনতাইয়ের দায়ে এক বছরের কারাদণ্ড দিয়েছেন হাই ক্রিমিনাল কোর্ট। আদালত জানিয়েছে, অভিযুক্ত ৩৪ বছর বয়সী ওই ব্যক্তি অনুপস্থিত অবস্থায় দোষী সাব্যস্ত হয়েছেন।  

গালফ ডেইলি নিউজ জানিয়েছে, ঘটনাটি ঘটে রাজধানী মানামার আদলিয়া এলাকায়। অভিযুক্ত পর্যটক ট্যাক্সিচালকের মাথায় পাথর দিয়ে আঘাত করেন। এতে চালক গুরুতর আহত হয়ে জরুরি বিভাগে ভর্তি হন। পরে অভিযুক্ত তার কাছ থেকে দুটি মোবাইল ফোন ও একটি মানিব্যাগ ছিনিয়ে নেয়। মানিব্যাগে ২২০ বাহরাইনি দিনার ছিল।  

আদালত অভিযুক্তকে ‘অ্যাগ্রাভেটেড রবারি’ বা গুরুতর ছিনতাইয়ের অভিযোগে দোষী সাব্যস্ত করে। রায়ে বলা হয়, চালকের ওপর হামলা করে তার সম্পদ ছিনিয়ে নেওয়া একটি গুরুতর অপরাধ।  

বাহরাইনে পর্যটকদের অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। আদালতের এই রায় দেশটিতে অপরাধ দমনে কঠোর অবস্থানের প্রতিফলন বলে মনে করা হচ্ছে।

Logo