Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদি আরবে অবৈধ বেকারি কারখানায় অভিযান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৬

সৌদি আরবে অবৈধ বেকারি কারখানায় অভিযান

সৌদি কর্তৃপক্ষ অবৈধভাবে পরিচালিত একটি বেকারি কারখানায় অভিযান চালিয়েছে। তদন্তে জানা যায়, একটি পেট্রোল স্টেশনের দোকানের সরবরাহ চেইন অনুসন্ধান করতে গিয়ে কয়েকটি অ্যাপার্টমেন্টে গোপনে বিস্কুট ও অন্যান্য বেকারি পণ্য উৎপাদনের তথ্য পাওয়া যায়।  

অভিযানে দেখা যায়, এসব পণ্য অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছিল এবং কোনো ধরনের অনুমোদন বা লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালিত হচ্ছিল। স্বাস্থ্য ও নিরাপত্তা বিধি লঙ্ঘনের কারণে কর্তৃপক্ষ তাৎক্ষণিক ব্যবস্থা নেয়।  

অভিযানে ২ হাজার ১০০টির বেশি ডিম পাওয়া যায়, যেগুলোর কোনো লেবেল বা মেয়াদোত্তীর্ণ তারিখ ছিল না। এছাড়া ৬৫০ কেজি প্রস্তুত বেকারি পণ্য এবং পাঁচ টন কাঁচামাল ধ্বংস করা হয়।  

সৌদি আরবের খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অবৈধ খাদ্য উৎপাদন ও বিপণনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

Logo