Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদি আরবে তীব্র ধূলিঝড়ের সতর্কতা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০১

সৌদি আরবে তীব্র ধূলিঝড়ের সতর্কতা

সৌদি আরব বড় ধরনের বালুঝড়ের মুখোমুখি হতে যাচ্ছে। দেশটির আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী কয়েক দিন ধরে প্রবল ধূলিঝড়, শক্তিশালী বাতাস এবং অস্থিতিশীল আবহাওয়া বিরাজ করবে। এ কারণে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত লাল ও কমলা সতর্কতা জারি রাখা হয়েছে। 

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ধূলিঝড় রাজধানী রিয়াদসহ দেশের বিস্তীর্ণ অঞ্চলকে প্রভাবিত করবে। শক্তিশালী বাতাসের কারণে দৃশ্যমানতা কমে যাবে এবং পরিবহন ব্যবস্থা ব্যাহত হতে পারে। বিশেষ করে সড়ক ও বিমান চলাচলে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।  

সতর্কতায় বলা হয়েছে, জনসাধারণকে অপ্রয়োজনীয়ভাবে বাইরে না যেতে এবং ঘরে অবস্থান করতে হবে। যারা বাইরে যাবেন তাদের মাস্ক ব্যবহার ও চোখের সুরক্ষা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ধূলিঝড়ের কারণে শ্বাসকষ্টজনিত সমস্যা বাড়তে পারে, তাই শিশু, বৃদ্ধ ও শ্বাসকষ্টে ভোগা রোগীদের বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে।  

সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ও জনগণকে সতর্ক করেছে। তারা জানিয়েছে, ধূলিঝড়ের সময় বাইরে গেলে শ্বাসকষ্ট, অ্যালার্জি ও চোখে জ্বালাপোড়া হতে পারে। তাই প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।  

দেশটির বিভিন্ন অঞ্চলে ইতোমধ্যে ধূলিঝড়ের প্রভাব দেখা দিয়েছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, রাস্তায় গাড়ি চলাচল ধীর হয়ে গেছে এবং অনেক এলাকায় দৃশ্যমানতা কয়েক মিটারে নেমে এসেছে। বিমানবন্দরগুলোতে ফ্লাইট বিলম্বিত হওয়ার খবর পাওয়া গেছে।  

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এই ধূলিঝড় কয়েক দিন স্থায়ী হতে পারে। তাই জনগণকে নিয়মিত আবহাওয়ার আপডেট অনুসরণ করতে এবং জরুরি প্রয়োজনে কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।

Logo