Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইন থেকে এক সপ্তাহে ৮১ অবৈধ শ্রমিক বহিষ্কার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৮

বাহরাইন থেকে এক সপ্তাহে ৮১ অবৈধ শ্রমিক বহিষ্কার

বাহরাইনে অবৈধ শ্রমিকদের বিরুদ্ধে চলমান অভিযানে এক সপ্তাহে ৮১ জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে। শ্রমবাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (LMRA) জানিয়েছে, ১৫ থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিচালিত ১ হাজার ৫১৪টি অভিযান ও পরিদর্শনে ২৪ জন অনিয়মিত কর্মীকে গ্রেপ্তার করা হয়।

কর্তৃপক্ষ জানায়, এই সময়ে ১ হাজার ৪৭৬টি পরিদর্শন চালানো হয় বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে। পাশাপাশি ৩৮টি যৌথ অভিযান পরিচালিত হয়, যার মধ্যে রাজধানী গভর্নরেটে ১০টি, মুহাররাকে ১১টি, উত্তরাঞ্চলে ৯টি এবং দক্ষিণাঞ্চলে ৮টি অভিযান অন্তর্ভুক্ত ছিল।  

এই যৌথ অভিযানে অংশ নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ন্যাশনালিটি, পাসপোর্টস অ্যান্ড রেসিডেন্স অ্যাফেয়ার্স, পুলিশ ডিরেক্টরেট, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ও ফরেনসিক সায়েন্স বিভাগ, ভেরডিক্ট এনফোর্সমেন্ট ও অল্টারনেটিভ সেন্টেন্সিং ডিরেক্টরেট এবং সোশ্যাল ইন্স্যুরেন্স অর্গানাইজেশন।  

পরিদর্শনে শ্রমবাজার নিয়ন্ত্রণ আইন ও আবাসন আইনের একাধিক লঙ্ঘন ধরা পড়ে। এসব অনিয়মের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। LMRA জানিয়েছে, শ্রমবাজারের স্থিতিশীলতা ও প্রতিযোগিতা বজায় রাখতে এবং দেশের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা রক্ষায় অভিযান আরো জোরদার করা হবে।  

কর্তৃপক্ষ জনগণকে আহ্বান জানিয়েছে, অবৈধ শ্রমচর্চা সম্পর্কে তথ্য দিতে। অভিযোগ LMRA-এর ওয়েবসাইট, জাতীয় অভিযোগ ব্যবস্থা ‘তাওয়াসুল’ বা কল সেন্টার ১৭৫০৬০৫৫ নম্বরে জানানো যাবে।

Logo