স্কলারশিপ আপডেট
রোমানিয়ায় ফ্রি উচ্চশিক্ষা, নানা বিষয়ে পড়াশোনার সুযোগ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:১০
ইউরোপের দেশ রোমানিয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ফুল ফ্রি বা সম্পূর্ণ বিনা খরচে উচ্চশিক্ষা গ্রহণের ঘোষণা দিয়েছে। এই প্রোগ্রামের আওতায় স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে মেধাবী শিক্ষার্থীদের ফুল ফান্ডেড বৃত্তি দেওয়া হবে। মেডিসিন ও ফার্মেসি ছাড়া প্রায় সব বিষয়ে পড়াশোনার সুযোগ থাকছে এই বৃত্তিতে। শিক্ষার্থীরা টিউশন ফি, আবাসন ও অন্যান্য খরচসহ মাসিক হারে ব্যাচেলর প্রোগ্রামে ৬৫ ইউরো, মাস্টার্স প্রোগ্রামে ৭৫ ইউরো এবং পিএইচডি প্রোগ্রামে ৮৫ ইউরো করে ভাতা পাবেন। বাংলাদেশিসহ ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে যে কোনো দেশের আগ্রহী মেধাবী শিক্ষার্থীরা অনলাইনে এই প্রোগ্রামে অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের সাথে আগের শিক্ষাগত যোগ্যতার সনদ, জন্মনিবন্ধন, পাসপোর্ট, মেডিকেল সার্টিফিকেট, সিভি ও ছবি জমা দিতে হবে।কোর্স ভেদে ভাষাগত দক্ষতার প্রমাণপত্র জমা দিতে হবে।
উল্লেখ্য, প্রয়োজন হলে রোমানিয়ান ভাষা শেখার সুযোগও রয়েছে এই বৃত্তির আওতায়।
আবেদনের শেষ তারিখ ১২ মার্চ ২০২৬।
logo-1-1740906910.png)