Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মক্কা ও মদিনায় রমজানে স্মার্ট প্রযুক্তি সেবা জোরদার

আবুল বশির, সৌদি আরব

আবুল বশির, সৌদি আরব

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪০

মক্কা ও মদিনায় রমজানে স্মার্ট প্রযুক্তি সেবা জোরদার

মক্কা-মদিনা মসজিদ অথরিটি পবিত্র রমজান মাস উপলক্ষে প্রযুক্তিনির্ভর ও সচেতনতামূলক কার্যক্রম আরো জোরদার করেছে। এ উদ্যোগের অংশ হিসেবে মক্কার গ্র‍্যান্ড মসজিদ এবং মদিনার মসজিদে নববী প্রাঙ্গণে স্থাপন করা হয়েছে সমন্বিত স্মার্ট, বহুভাষিক ইন্টারঅ্যাকটিভ স্ক্রিন। এসব স্ক্রিনে বিশ্বস্ত ধর্মীয় দিকনির্দেশনা ও সচেতনতামূলক বার্তা প্রচার করা হচ্ছে, যা মুসল্লিদের ইবাদতে সহায়ক ভূমিকা রাখছে।

রমজানে দুই পবিত্র মসজিদে বিপুল সংখ্যক ওমরাহ পালনকারী ও দর্শনার্থীর সমাগম ঘটে, যা বছরের সর্বোচ্চ মৌসুম হিসেবে বিবেচিত। এই প্রেক্ষাপটে নতুন প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে দর্শনার্থীরা দ্রুত ও সহজে বিভিন্ন ভাষায় শরিয়াহভিত্তিক মাসআলা ও দিকনির্দেশনা জানতে পারছেন। এর লক্ষ্য ধর্মীয় সচেতনতা বৃদ্ধি, ভুল ধারণা সংশোধন এবং ইবাদত পালনে স্বচ্ছতা ও প্রশান্তি নিশ্চিত করা।

শাইখ আলী আল-নাফি জানান, ইন্টারঅ্যাকটিভ স্ক্রিনগুলো রমজানে মুসল্লিদের সেবায় একটি আধুনিক প্রযুক্তিগত মাধ্যম হিসেবে কাজ করছে। তিনি বলেন, ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্য বিবেচনায় নির্ভরযোগ্য ধর্মীয় কনটেন্ট সরবরাহের পাশাপাশি এগুলো পরিমিতি ও ভারসাম্যের বার্তা প্রচার করছে। বর্তমানে ৪০টিরও বেশি ইন্টারঅ্যাকটিভ স্ক্রিন চালু রয়েছে, যেখানে ৫০টির অধিক আন্তর্জাতিক ভাষায় তথ্য প্রদান করা হচ্ছে।

তিনি আরো জানান, এই উদ্যোগ রমজানজুড়ে বাস্তবায়িত একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার অংশ। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সহিহ ধর্মীয় জ্ঞান ছড়িয়ে দেওয়া এবং সচেতনতামূলক সেবা জোরদার করাই এর উদ্দেশ্য।

Logo