নিজেকে একজন সৌদিয়ান মনে করেন ক্রিশ্চিয়ানো রোনালদো
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪০
ক্রিশ্চিয়ানো রোনালদো আবারো ইতিহাস গড়লেন। বয়স ৩০ পেরোনোর পর ক্যারিয়ারে ৫০০ গোলের অনন্য মাইলফলক স্পর্শ করেছেন তিনি। ২১ ফেব্রুয়ারি রাতে আল-হাজমের বিপক্ষে আল-নাসরের ৪-০ ব্যবধানের জয়ে জোড়া গোল করে এই রেকর্ড গড়েন পর্তুগিজ মহাতারকা। ফুটবল ইতিহাসে ত্রিশোর্ধ্ব বয়সে ৫০০ গোলের প্রথম ও একমাত্র নজির এটি।
ম্যাচে নিজের প্রথম গোল করেই পাঁচশোর কোটা পূর্ণ করেন রোনালদো। পরে দ্বিতীয় গোল করে সংখ্যাটি ৫০১-এ নিয়ে যান। তার এই দাপুটে পারফরম্যান্সে আল-নাসর চিরপ্রতিদ্বন্দ্বী আল-হিলালকে এক পয়েন্টে পেছনে ফেলে সৌদি প্রো লিগের শীর্ষে উঠে আসে।
২০২২ সালের ডিসেম্বরে ইউরোপের অধ্যায় শেষ করে মধ্যপ্রাচ্যে আসেন রোনালদো। সৌদি আরবে এসে তিনি দ্রুতই মানিয়ে নিয়েছেন। ম্যাচ শেষে আবেগঘন কণ্ঠে বলেন, “আমি এখানে ভীষণ সুখী। বহুবার বলেছি, সৌদি আরব আমাকে, আমার পরিবার ও বন্ধুদের আপন করে নিয়েছে। আমি নিজেকে এই দেশেরই মানুষ মনে করি এবং এখানেই থাকতে চাই।”
বয়স বাড়লেও রোনালদোর পারফরম্যান্সে ভাটা পড়েনি। বরং তার ধারাবাহিক গোলই প্রমাণ করছে তিনি এখনো বিশ্ব ফুটবলের অন্যতম সেরা। এই ঐতিহাসিক অর্জনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ‘সর্বকালের সেরা’ বলে আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
logo-1-1740906910.png)