বাহরাইনের উত্তরাঞ্চলীয় সামুদ্রিক সীমান্তের কাছে জলদস্যুদের হামলার শিকার হয়েছে একটি বাহরাইনি নৌযান। কোস্টগার্ড জানিয়েছে, ওই নৌযানে ছিলেন ৪৩ বছর বয়সী এক বাহরাইনি নাবিক এবং তার সঙ্গে দুইজন এশীয় ক্রু সদস্য, যাদের বয়স যথাক্রমে ৩৬ ও ৩৮ বছর। নিউজ অব বাহরাইনে এ সংবাদ প্রকাশিত হয়েছে।
প্রধান অপারেশন রুম থেকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কোস্টগার্ড দ্রুত ব্যবস্থা নেয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় শুরু করে। হামলার সময় জলদস্যুরা নাবিকদের অল্প সময়ের জন্য ইরানি জলসীমায় নিয়ে যায় এবং জাহাজের মালামাল লুট করে। তবে তিন ঘণ্টা পর নাবিকদের তাদের নৌযানে ফিরিয়ে দেওয়া হয়।
কোস্টগার্ড জানিয়েছে, তারা ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। বাহরাইনের সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা হচ্ছে।
এই ঘটনায় স্থানীয়ভাবে উদ্বেগ তৈরি হয়েছে। কারণ বাহরাইনের উত্তরাঞ্চলীয় জলসীমা বাণিজ্যিক ও মাছ ধরার নৌযানের জন্য গুরুত্বপূর্ণ এলাকা। জলদস্যুদের এ ধরনের হামলা সামুদ্রিক নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে।
কোস্টগার্ডের আশ্বাস অনুযায়ী, ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে নজরদারি আরো বাড়ানো হবে। একই সঙ্গে আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
logo-1-1740906910.png)