Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:২১

কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় কুয়েতে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শনিবার (২১ ফেব্রুয়ারি) কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়। 

সকাল ১০টায় অনুষ্ঠানের সূচনা করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা অর্ধনমিত করার মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর রাষ্ট্রদূত দূতাবাসের অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একে একে দূতাবাসের অন্যান্য কর্মকর্তা এবং কুয়েত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ ও সাধারণ প্রবাসীরা পুষ্পস্তবক অর্পণ করে ভাষা বীরদের স্মরণ করেন। 

পরবর্তী সময়ে দূতাবাসের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামানের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করা হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনান দূতাবাসের জ্যেষ্ঠ কর্মকর্তারা। 

রাষ্ট্রদূত ৫২-এর ভাষা আন্দোলনের মহান চেতনা এবং বর্তমান বিশ্বে বাংলা ভাষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ভাষা আন্দোলনের সকল শহীদের আত্মার মাগফেরাত এবং দেশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে।

Logo