Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদিতে পৃথক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই বাংলাদেশি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫২

সৌদিতে পৃথক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই বাংলাদেশি

সৌদি আরবে পৃথক দুটি দুর্ঘটনায় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার দুই প্রবাসী নিহত হয়েছেন। ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় রিয়াদ শহরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান সাফির উদ্দিন (৫৭)। এর আগের দিন মক্কায় পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে মারা যান হৃদয় মিয়া (২২)।  

নিহত সাফির উদ্দিন কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের ঘিলাকান্দি গ্রামের মৃত রইছ উদ্দিনের ছেলে। প্রায় ২০ বছর আগে তিনি সৌদি আরবে যান এবং শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার মসজিদে ইফতার শেষে বাসায় ফেরার পথে পেছন থেকে একটি লরি ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার খবর তার রুমমেট মোবাইল ফোনে পরিবারকে জানান। সাফির উদ্দিনের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

অন্যদিকে নিহত হৃদয় মিয়া কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নের পূর্ব বাহেরচর গ্রামের জামাল মিয়ার একমাত্র সন্তান। এক বছর আগে তিনি সৌদি আরবে যান এবং নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন। ১৮ ফেব্রুয়ারি সকালে ভবনের ছাদে রডের কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মৃত্যুর খবর তার ফুপাতো ভাই বিল্লাহ মিয়া পরিবারকে জানান।  

দুই প্রবাসীর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিদের মৃত্যুতে স্বজনদের আহাজারিতে গ্রামের পরিবেশ ভারী হয়ে উঠেছে। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য স্বজন ও এলাকাবাসী সরকারের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

Logo