Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

রমজানে ওমরাহ পালনে নতুন নির্দেশনা জারি সৌদি সরকারের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫০

রমজানে ওমরাহ পালনে নতুন নির্দেশনা জারি সৌদি সরকারের

পবিত্র রমজান মাসে ওমরাহ পালনকারীদের নির্বিঘ্ন ইবাদত নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে সৌদি সরকার। মক্কার গ্র্যান্ড মসজিদে মুসল্লির সংখ্যা বেড়ে যাওয়ায় ভিড় নিয়ন্ত্রণ, যাতায়াত ও স্বাস্থ্য নিরাপত্তা ব্যবস্থায় নেওয়া হয়েছে বিশেষ পরিকল্পনা।  

কর্তৃপক্ষ জানিয়েছে, নামাজের আগে ও পরে কেন্দ্রীয় এলাকায় অতিরিক্ত ভিড় হয়। এজন্য নির্ধারিত পথ ব্যবহার, সাইনবোর্ড অনুসরণ এবং নিরাপত্তা কর্মীদের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। মসজিদের প্রবেশপথে বসানো হয়েছে ডিজিটাল সংকেত- সবুজ মানে জায়গা খালি, লাল মানে পূর্ণ।  

যানজট এড়াতে ব্যক্তিগত গাড়ির ওপর সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। মুসল্লিদের বাস, ট্যাক্সি ও হারামাইন হাই স্পিড রেলওয়ে ব্যবহারে উৎসাহ দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় এলাকায় মোটরসাইকেল, সাইকেল ও অনুমোদনহীন যানবাহন নিষিদ্ধ করা হয়েছে।  

বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্ন মুসল্লিদের জন্য আলাদা নামাজের স্থান নির্ধারণ করা হয়েছে। তাদের চলাচলের সুবিধার্থে বৈদ্যুতিক কার্টের ব্যবস্থা রাখা হয়েছে। শিশুদের ঘন ভিড় এলাকায় না আনার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

Logo