Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

ইউএইতে অমর একুশে উপলক্ষে উচ্ছ্বাস সংগীত নিকেতনের সাংস্কৃতিক আয়োজন

সাইফুল ইসলাম তালুকদার, সংযুক্ত আরব আমিরাত

সাইফুল ইসলাম তালুকদার, সংযুক্ত আরব আমিরাত

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৪১

ইউএইতে অমর একুশে উপলক্ষে উচ্ছ্বাস সংগীত নিকেতনের সাংস্কৃতিক আয়োজন

মহান অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে উচ্ছ্বাস সংগীত নিকেতনের উদ্যোগে এক আবেগঘন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন প্রবাসী সংগীতশিল্পী তিথি সরকার ও রাজিব সাহা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক ও সংগীতশিল্পী বঙ্গ শিমুল।

১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসে বেড়ে ওঠা শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। তারা কবিতা আবৃত্তি, গান ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে বাংলা ভাষার প্রতি ভালোবাসা প্রকাশ করে।

উচ্ছ্বাস সংগীত নিকেতন কর্তৃপক্ষ জানান, প্রবাসে নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চা বিস্তারই তাদের মূল লক্ষ্য। অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক ও অতিথিরা এ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে বিশেষ সহযোগিতার জন্য কয়েকজন শুভানুধ্যায়ীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

Logo