Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বাধ্যতামূলক সামাজিক বীমা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৯

বাহরাইনে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বাধ্যতামূলক সামাজিক বীমা

বাহরাইন সংসদে সর্বসম্মতভাবে অনুমোদন পেয়েছে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব, যার মাধ্যমে ফ্রিল্যান্সার ও স্বনিযুক্ত কর্মীদের বাধ্যতামূলক সামাজিক বীমার আওতায় আনা হবে। দীর্ঘদিন ধরে শুধু চাকরিজীবীদের জন্য প্রযোজ্য ছিল সামাজিক বীমা আইন। এবার সংশোধিত আইনে স্বনিযুক্তদেরও অন্তর্ভুক্ত করা হচ্ছে।  

নিউজ অব বাহরাইনের সংবাদে জানা যায়, প্রস্তাবটি সামাজিক বীমা আইন (ডিক্রি-ল’ নং ২৪, ১৯৭৬) এর দ্বিতীয় অনুচ্ছেদ সংশোধন করছে। নতুন বিধান অনুযায়ী, কর্মচুক্তি ছাড়া যারা স্বাধীনভাবে কাজ করেন, যেমন ফ্রিল্যান্সার বা মুক্ত পেশাজীবী, তারাও বাধ্যতামূলক সামাজিক বীমার আওতায় আসবেন। তবে এ সুবিধা কেবল সেসব পেশাজীবীদের জন্য প্রযোজ্য হবে, যাদের নাম সংশ্লিষ্ট মন্ত্রীর সিদ্ধান্তে তালিকাভুক্ত থাকবে এবং সামাজিক বীমা সংস্থার বোর্ড অনুমোদন দেবে।

প্রস্তাবটি সংসদে উত্থাপন করেন পাঁচজন এমপি মরিয়ম আল সায়েঘ, নাজিব আল কোয়ারি, হাসান ইব্রাহিম, জামিল মুল্লা হাসান এবং মোহাম্মদ মুসা। সংসদের সার্ভিসেস কমিটি এ প্রস্তাব অনুমোদনের সুপারিশ করেছিল।  

মরিয়ম আল সায়েঘ বলেন, এই পরিবর্তন দেশের একটি মূল্যবান জনগোষ্ঠীর জন্য। তিনি উল্লেখ করেন, ছোট প্রকল্পের মালিক, কারিগর, জেলে এবং ড্রাইভিং প্রশিক্ষকরা এ সুবিধার আওতায় আসবেন।  

এ উদ্যোগের ফলে স্বনিযুক্ত কর্মীরা সামাজিক সুরক্ষার সুবিধা পাবেন, যা আগে কেবল চাকরিজীবীদের জন্য সীমিত ছিল। সংসদ সদস্যরা মনে করছেন, এটি দেশের শ্রমবাজারে ভারসাম্য আনবে এবং ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিতদের জন্য নিরাপত্তা নিশ্চিত করবে।

Logo