সৌদি আরবে ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। গালফ নিউজের সংবাদে জানা যায়, ১৭ তারিখ সন্ধ্যায় হাওতাত সুদাইর ও তুমাইর এলাকায় চাঁদ দেখা যায় বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। আল হরীক মানমন্দিরের আবদুলআজিজ আল-মুইনা জানান, সেদিন সূর্যাস্ত হয়েছিল ঠিক বিকেল ৫টা ৫২ মিনিটে এবং আবহাওয়া ছিল চাঁদ দেখার জন্য উপযোগী।
রমজান মাস মুসলিম বিশ্বের জন্য সবচেয়ে পবিত্র সময়। ইসলামি ক্যালেন্ডারের নবম মাসে পালিত এ রোজার মাসে কোরআন নাজিল হয়েছিল মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ওপর। বিশেষ করে শেষ দশ রাতের মধ্যে লাইলাতুল কদরের রাতে কোরআন অবতীর্ণ হয়। এ কারণে রমজান মাসকে আধ্যাত্মিক উন্নয়ন, আত্মসংযম ও ইবাদতের মাস হিসেবে গুরুত্ব দেওয়া হয়।
প্রতি বছরের মতো এবারো সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে রমজান মাসের শুরু নির্ধারণ করা হয়েছে চাঁদ দেখার মাধ্যমে। চাঁদ দেখা যাওয়ার পরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়। সৌদি আরবের এ ঘোষণার পর মুসলিম বিশ্বের অনেক দেশেই রোজা শুরু হবে একই দিনে।
রমজান মাস সাধারণত ২৯ বা ৩০ দিন স্থায়ী হয়। মাসের শেষ দিনও চাঁদ দেখার ওপর নির্ভর করে। ২০২৬ সালের জন্য দুবাইয়ের জ্যোতির্বিদ্যা পূর্বাভাসে বলা হয়েছে, এবার রমজান সম্ভবত ২৯ দিনের হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে মাসের শেষে চাঁদ দেখার পর।
সৌদি আরবের এ ঘোষণার মধ্য দিয়ে মুসলিমরা প্রস্তুতি নিচ্ছেন রোজার মাসকে স্বাগত জানানোর জন্য। ইবাদত, কোরআন তিলাওয়াত, দোয়া ও দান-খয়রাতের মাধ্যমে রমজান মাসকে আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ করার প্রত্যাশা করছে বিশ্ব মুসলিম সমাজ।
logo-1-1740906910.png)