রমজান উপলক্ষে দেশি ও প্রবাসীদের কুয়েতের আমিরের শুভেচ্ছা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫১
রমজান মাসকে সামনে রেখে কুয়েতের আমির শেখ মেশাল আল-আহমদ আল-জাবের আল-সাবাহ নাগরিক ও প্রবাসীদের শুভেচ্ছা জানিয়েছেন। ১৬ ফেব্রুয়ারি আমিরি দিওয়ান এক বিবৃতিতে এ বার্তা প্রকাশ করে।
আরব টাইমসে প্রকাশিত সংবাদে জানানো হয়, রমজানের প্রথম ও দ্বিতীয় দিনে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত বাইয়ান প্রাসাদে আমির, ক্রাউন প্রিন্স শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহ এবং আল-সাবাহ পরিবার শুভেচ্ছা বিনিময়ের জন্য আগত অতিথিদের গ্রহণ করবেন। অতিথিরা কিং ফাহাদ বিন আবদুল আজিজ সড়কের প্রবেশদ্বার দিয়ে প্রাসাদে প্রবেশ করতে পারবেন।
আমিরি দিওয়ান আল্লাহর কাছে প্রার্থনা করেছে, তিনি যেন আমির, প্রধানমন্ত্রী শেখ আহমদ আবদুল্লাহ আল-আহমদ আল-সাবাহকে সুস্থ রাখেন এবং রমজান মাসকে বরকত ও কল্যাণে পরিপূর্ণ করেন। একই সঙ্গে মুসলিম বিশ্বে শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করা হয়েছে।
রমজান মাসকে কেন্দ্র করে কুয়েতের সামাজিক ও ধর্মীয় পরিবেশে বিশেষ আবহ তৈরি হয়। নাগরিকদের পাশাপাশি বিপুল সংখ্যক প্রবাসীও সেখানে বসবাস করেন। তাই আমিরের এই শুভেচ্ছা বার্তা কুয়েতি সমাজে ঐক্য ও সৌহার্দ্যের প্রতীক হিসেবে দেখা হচ্ছে।
logo-1-1740906910.png)