Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদির দুর্ঘটনায় বেঁচে আছে ফাইজা, চলছে চিকিৎসা

আবুল বশির, সৌদি আরব

আবুল বশির, সৌদি আরব

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ২২:০৮

সৌদির দুর্ঘটনায় বেঁচে আছে ফাইজা, চলছে চিকিৎসা

ওমরাহ পালন শেষে ফেরার পথে সৌদি আরবের আবহা শহরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিষয়ে এসেছে নতুন তথ্য।এই দুর্ঘটনায় একই পরিবারের চার সদস্যসহ ৫ জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন নিহতদের স্বজনরা।

দুর্ঘটনায় বেঁচে আছে এগার বছর বয়সি ফাইজা আক্তার। তাকে জেদ্দার একটি হাসপাতালে নেয়া হয়েছে। চলছে চিকিৎসা। 

রোববার ১৫ ফেব্রুয়ারি দিনগত রাত ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে মৃতদের স্বজনরা নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- সৌদি প্রবাসী লক্ষীপুরের রামগঞ্জে নলচারা বেপারি বাড়ির মিজানুর রহমান মিজান তার স্ত্রী ফারজানা আক্তার সুমি, তাদের বড় মেয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রী মেহের আফরোজ, দেড় বছর বয়সী ছোট মেয়ে সুবহা আক্তার।

একই দুর্ঘটনায় গাড়ি চালক জিলানী বাবরও মারা গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, মিজানুর রহমান দীর্ঘদিন ধরে সৌদি আরবে বসবাস করে আসছিলেন। গত ৩ ফেব্রুয়ারি তিনি তার স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে ওমরাহ পালনের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। ওমরাহ শেষে রোববার রাতে জেদ্দা থেকে বাসায় ফেরার পথে তাদের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে।

মিজানুর রহমানের মামাতো ভাই রিফাতুল ইসলাম জানান, পাশের গ্রামের সৌদি প্রবাসী পারভেজ ভূঁইয়ার মাধ্যমে তারা মিজানসহ পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছেন।বর্তমানে আহত শিশু ফাইজার চিকিৎসার খোঁজখবর নেওয়া হচ্ছে।

Logo