Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১৩ ফেব্রুয়ারি ২০২৬

বাহরাইনে রমজানে অফিসের নতুন সময়

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৪৪

বাহরাইনে রমজানে অফিসের নতুন সময়

বাহরাইন

বাহরাইনে রমজানে অফিসের নতুন সময়

বাহরাইনে রমজানের অফিস সময় ঘোষণা করেছে সরকার। বাহরাইনের প্রিন্স সালমান বিন হামাদ আল খলিফা, ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী এই সংক্রান্ত একটি সরকারি সার্কুলার জারি করেছেন বলে নিউজ অব বাহরাইনের খবরে বলা হয়েছে। এর আওতায় সব মন্ত্রণালয়, সরকারি প্রতিষ্ঠান ও অন্যান্য পাবলিক সেক্টরের অফিসে রমজান মাসের জন্য কর্মঘণ্টা হবে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত। এই সিদ্ধান্ত নেওয়ার উদ্দেশ্য হলো রমজানে ধর্মীয় ও সামাজিক দায়িত্ব পালন করা সহজ করা এবং কর্মীদের সুবিধা নিশ্চিত করা। রমজানে সাধারণত খাদ্যাভ্যাস ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা হয়, তাই সরকার আগে থেকেই অফিস সময় নির্ধারণ করেছে, যাতে সবাই এই মাসটি আরামদায়কভাবে ও ধর্মীব ভাব গাম্ভির্যের সাথে পালন করতে পারেন।


কুয়েত

কুয়েতে লাইসেন্স জালিয়াতি, গ্রেফতার অভিযানে সতর্কতা

কুয়েতে ড্রাইভিং লাইসেন্স জালিয়াতির বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। এসব অভিযানে বেশ কয়েকজন প্রবাসী ও নাগরিককে গ্রেফতারের ঘটনাও ঘটেছে বলে খবর দিয়েছে আরব টাইমস। ভুয়া ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করার কারণে সাবেক কর্নেলকে আদালত কারাদণ্ড ও আর্থিক জরিমানা দিয়েছে এবং আপিলের পরও উচ্চ আদালত সেই সাজা বহাল রেখেছে। রায়ে তাকে ৪ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া আরো কয়েকজন প্রবাসীতে ড্রাইভিং লাইসেন্স জালিয়াতির জন্য কারাদণ্ড ও জরিমানা দেওয়া হয়। মামলার তদন্তে প্রমাণ পাওয়া যায়, তারা নিয়ম মেনে লাইসেন্স না নিয়ে জাল কাগজপত্রের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করেছিলেন। কুয়েতের সংশ্লিষ্ট আদালত স্পষ্টভাবে জানিয়েছে, ভুয়া লাইসেন্স তৈরি করা, দালালের মাধ্যমে কেনা বা জেনে-শুনে ভুয়া ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করা গুরুতর অপরাধ। এতে শুধু জেল ও জরিমানাই নয়, চাকরি হারানো, রেসিডেন্সি বাতিল, ব্ল্যাকলিস্ট হওয়া এবং শেষ পর্যন্ত দেশে ফেরত পাঠানোর মতো কঠিন পরিণতিও হতে পারে। তাই কুয়েতে অবস্থানরত সব প্রবাসীর প্রতি অনুরোধ জানানো হয়েছে, ড্রাইভিং লাইসেন্স বা যে কোনো সরকারি কাগজপত্র শুধু বৈধ ও সরকারি প্রক্রিয়ায় সংগ্রহ করার জন্য। সামান্য সুবিধার জন্য নেওয়া ভুল সিদ্ধান্ত ভবিষ্যতে বড় আইনি সমস্যার কারণ হতে পারে। 


সৌদি আরব

মদিনায় দোকানপাটে চলছে অভিযান

রমজান শুরুর আগেই সৌদির পবিত্র নগরী মদিনায় বাণিজ্যিক দোকানসমূহে অভিযান জোরদার করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা শহরের বিভিন্ন মার্কেট, মুদি দোকান, রেস্তোরাঁ ও সাধারণ ব্যবসা প্রতিষ্ঠান ঘুরে দেখছেন, যাতে দোকানগুলো সঠিক মূল্য, সঠিক ওজন ও মানসম্পন্ন পণ্য বিক্রি করছে কিনা, তা নিশ্চিত করা যায়। এই উদ্যোগের লক্ষ্য হলো রমজান মাসে ভোক্তাদের অধিকার রক্ষা, অপরিবর্তিত বা অতিরিক্ত মূল্য বসানো প্রতিরোধ করা এবং ব্যবসায়ীদের ন্যায্য ব্যবসায়িক আচরণ বজায় রাখা। সৌদি বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, ক্রেতারা যাতে কোনো ধরনের প্রতারণার শিকার না হন এবং পণ্যের সঠিক মূল্য ধার্য করা যায় ও মানসম্পন্ন পণ্য পাওয়া যায়, সেই বিষয়ে নজরদারি সব সময় বজায় থাকবে। প্রয়োজনে অভিযোগ গ্রহণ ও তদন্ত করা হবে এবং নিয়ম লঙ্ঘন করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মদিনার সাধারণ জনগণ ও ব্যবসায়ীদের অনুরোধ করা হয়েছে, তারা নিজ দায়িত্বে পণ্যের দাম ও ওজন যাচাই করে নেন এবং বাজার ব্যবস্থায় ত্রুটির খবর পেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার জন্য।

Logo