Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১২ ফেব্রুয়ারি, ২০২৬

ওমানে ১৯ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫১

ওমানে ১৯ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু
ওমান
ওমানে ১৯ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু
ওমানে পবিত্র রমজান মাস শুরু হবে ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে। দেশটির চাঁদ দেখা কমিটির প্রধান জানিয়েছে, মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি বা ২৯ শাবান সূর্যাস্তের আগে বা সূর্যাস্তের সময় ওমানের সব গভর্নরেটে চাঁদ অস্ত যাবে। ফলে ওইদিন রমজানের চাঁদ দেখা যাবে না। সে অনুযায়ী, বুধবার ১৮ ফেব্রুয়ারি শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং পরদিন বৃহস্পতিবার থেকে রমজান মাস গণনা শুরু হবে।এ উপলক্ষে ওমানের ধর্ম বিষয়ক ও ওয়াকফ মন্ত্রণালয় দেশটির সুলতান হাইথাম বিন তারিকের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।একই সঙ্গে দেশের জনগণ ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়েছে। সকলের রোজা, নামাজ ও ইবাদত কবুলের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।

সংযুক্ত আরব আমিরাত
আমিরাতে রমজানের কারণে কর্মঘণ্টা কমবে
পবিত্র রমজান মাসে সংযুক্ত আরব আমিরাতে বেসরকারি খাতের কর্মীদের জন্য দৈনিক কর্মঘণ্টা দুই ঘণ্টা কমানোর ঘোষণা দিয়েছে দেশটির মানবসম্পদ ও আমিরাতায়ন মন্ত্রণালয়।মন্ত্রণালয় জানিয়েছে, রমজানজুড়ে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা প্রতিদিন স্বাভাবিক সময়ের তুলনায় দুই ঘণ্টা কম কাজ করবেন। পাশাপাশি প্রতিষ্ঠানের কাজের ধরন অনুযায়ী ফ্লেক্সিবল বা রিমোট কাজের সুযোগ দেওয়ারও অনুমতি রয়েছে, যাতে কর্মীরা রোজা পালন ও কাজের মধ্যে ভারসাম্য রাখতে পারেন এবং কাজের গতিশীলতা বজায় থাকে।এদিকে, দেশটির অর্থ ও পর্যটন মন্ত্রণালয় রজমানে অযৌক্তিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে।রমজানকে সামনে রেখে বাজার তদারকিতে ৬২৭টি বড় খুচরা বিক্রয়কেন্দ্রে ইলেকট্রনিক মূল্য পর্যবেক্ষণ ব্যবস্থা চালু করা হবে। প্রয়োজনীয় নিত্যপণ্যের সরবরাহ পর্যাপ্ত রয়েছে বলেও নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। স্বয়ংক্রিয় এই ব্যবস্থার মাধ্যমে বড় খুচরা বিক্রেতাদের সঙ্গে সরাসরি ডিজিটাল সংযোগ স্থাপন করে পণ্যের মূল্য সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। 

কুয়েত
কুয়েতে জালিয়াতির ফাঁদ সব অর্থ হারালেন প্রবাসী
কুয়েতে ব্যাংকিং জালিয়াতির ফাঁদে পরে সব অর্থ হারিয়েছেন এক প্রবাসী। একটি ভুয়া ওয়েবসাইটে ঢুকে তিনি মাত্র ৭ কুয়েতি দিনার পরিশোধ করতে গিয়ে দেখেন তার ব্যাংকের থাকা সব টাকা তুলে নিয়েছে জালিয়াতরা।পুলিশ জানিয়েছে, প্রবাসী ওই ব্যক্তি ইন্টারনেটে সিম কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট খুঁজে পেয়ে সেখানে তার রাউটার বিল পরিশোধের চেষ্টা করেন। কিন্তু তিনি ভুয়া একটি ওয়েবসাইটে প্রবেশ করেন, যা দেখতে মূল কোম্পানির মতোই, যা তিনি বুঝতেই পারেননি। ব্যাঙ্ক কার্ডের তথ্য-সহ অন্যান্য ডিটেলসে প্রবেশ করালে তা স্ক্যামারদের হাতে চলে যায়। এর কিছুক্ষণের মধ্যেই তিনি–লেনদেন ব্যর্থ হয়েছে এমন বার্তা পান।কিন্তু পরের মুহূর্তে দেখেন তার ব্যাংক অ্যাকাউন্টে থাকা ৩০৮ কুয়েতি ডিনার সবই তুলে নেওয়া হয়েছে।পুলিশ সতর্ক করে বলেছেন, সাইবার অপরাধীরা এখন উন্নত প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ওয়েবসাইট তৈরি করছে, যা সার্চ ইঞ্জিনে সত্যিকারের প্রতিষ্ঠানগুলোর মতো দেখায়। তাই অনলাইন পেমেন্ট করার সময় অফিশিয়াল বা অজানা লিংক, বিজ্ঞাপন বা শেয়ারকৃত পেমেন্ট পেইজে কখনোই তথ্য দেয়া যাবে না এবং সবসময় সাইটের সঠিক URL পরীক্ষা করে নিতে হবে।

Logo