Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৫

কুয়েতে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সমস্যা সরাসরি জানার জন্য বাংলাদেশ দূতাবাস প্রতি মাসে নিয়মিত গণশুনানির আয়োজন করে থাকে। এর মাধ্যমে প্রবাসীদের অভিযোগ ও সমস্যাগুলো দ্রুত সমাধানের চেষ্টা করা হয় এবং দূতাবাসের সেবা কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়।  

৮ ফেব্রুয়ারি দুপুরে দূতাবাসের হলরুমে অনুষ্ঠিত গণশুনানিতে উপস্থিত ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন এবং দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা প্রবাসীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।  

অনুষ্ঠানে প্রবাসীরা শ্রম কল্যাণ, পাসপোর্ট ও কনস্যুলার সেবা, ভিসা সংক্রান্ত জটিলতা, আইনি সহায়তা এবং প্রশাসনিক সমস্যার কথা তুলে ধরেন। রাষ্ট্রদূত ও কর্মকর্তারা এসব সমস্যা মনোযোগ দিয়ে শুনে দ্রুত সমাধানের আশ্বাস দেন।  

রাষ্ট্রদূত বলেন, প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ নিশ্চিত করা দূতাবাসের অন্যতম প্রধান অগ্রাধিকার। সেবার মান উন্নয়ন, স্বচ্ছতা বজায় রাখা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে গণশুনানি কার্যকর ভূমিকা রাখছে। তিনি আরো জানান, শ্রম কল্যাণ, পাসপোর্ট ও কনস্যুলার সেবার মান বৃদ্ধি এবং প্রবাসীদের ভোগান্তি কমাতে দূতাবাস সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।  

গণশুনানিতে অংশগ্রহণকারী প্রবাসীরা দূতাবাসের এ উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, সরাসরি সমস্যা তুলে ধরার সুযোগ পেয়ে তারা সন্তুষ্ট। এতে তাদের আস্থা বাড়ছে এবং সমস্যার সমাধানে আশাবাদী হচ্ছেন।  

বাংলাদেশ দূতাবাস, কুয়েত নিয়মিতভাবে মাসিক গণশুনানির মাধ্যমে প্রবাসীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে। এর ফলে প্রবাসীদের সমস্যা দ্রুত চিহ্নিত হচ্ছে এবং সমাধানের পথ তৈরি হচ্ছে।

Logo