বাহরাইন ৯৩ জন অবৈধ প্রবাসীকে দেশে ফেরত পাঠিয়েছে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৯
বাহরাইন কর্তৃপক্ষ অবৈধভাবে অবস্থানরত ৯৩ জন প্রবাসীকে দেশে ফেরত পাঠিয়েছে। শ্রমবাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (LMRA) জানিয়েছে, গত ১ থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত দেশজুড়ে প্রায় ১ হাজার ৫৫৯টি পরিদর্শন অভিযান এবং ৩৭টি যৌথ ক্যাম্পেইন পরিচালনা করা হয়। গালফ ডেইলি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, অভিযানে বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে অবৈধ প্রবাসীদের শনাক্ত করা হয়।
LMRA জানায়, চারটি গভর্নরেটজুড়ে পরিচালিত এই অভিযানের মূল লক্ষ্য ছিল অবৈধভাবে কাজ করা বিদেশি শ্রমিকদের চিহ্নিত করা এবং শ্রমবাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনা। নিয়মিত পরিদর্শন ও যৌথ অভিযানের মাধ্যমে অবৈধ কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাহরাইন সরকার দীর্ঘদিন ধরে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। দেশটির আইন অনুযায়ী, বৈধ ভিসা ও অনুমতি ছাড়া কাজ করা বা বসবাস করা অপরাধ হিসেবে গণ্য হয়। এ কারণে নিয়মিতভাবে অভিযান চালিয়ে অবৈধ প্রবাসীদের আটক ও ফেরত পাঠানো হচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, অবৈধ প্রবাসীদের কারণে স্থানীয় শ্রমবাজারে চাপ তৈরি হয় এবং বৈধ শ্রমিকদের কর্মসংস্থানে বিঘ্ন ঘটে। একই সঙ্গে সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে নানা সমস্যা দেখা দেয়। তাই সরকার অবৈধ শ্রমিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে।
LMRA জানিয়েছে, অবৈধ প্রবাসীদের ফেরত পাঠানোর পাশাপাশি বৈধ শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করতে তারা নিয়মিতভাবে পরিদর্শন চালিয়ে যাবে। একই সঙ্গে নিয়োগকর্তাদেরও সতর্ক করা হয়েছে যেন তারা অবৈধ শ্রমিক নিয়োগ না করেন।
বাহরাইনে কর্মরত বৈধ প্রবাসীদের জন্য এই পদক্ষেপ ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। কারণ এতে শ্রমবাজারে প্রতিযোগিতা কমবে এবং বৈধ শ্রমিকরা তাদের অধিকার সুরক্ষিতভাবে ভোগ করতে পারবেন।
logo-1-1740906910.png)