Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আমিরাতে লটারিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্য খুলল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৩০

আমিরাতে লটারিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্য খুলল

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত আবুধাবি বিগ টিকিট র‌্যাফেল ড্রতে ১ লাখ ৪০ হাজার দিরহাম বা প্রায় ৪৭ লাখ টাকা জিতেছেন আলাউদ্দিন শাহজাহান নামে এক প্রবাসী বাংলাদেশি। তিনি পেশায় একজন রাঁধুনি এবং বয়স ৩০ বছর।  

খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শাহজাহান একা নন, ২১ জন বন্ধুর সঙ্গে মিলে তারা এই লটারির টিকিট কিনেছিলেন। ভাগ্য খুলে যাওয়ার খবর পেয়ে তিনি আনন্দে অভিভূত হয়েছেন। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে শাহজাহান বলেন, “এটি সত্যিই আনন্দের এবং আবেগঘন মুহূর্ত। পুরস্কারটি কীভাবে ব্যবহার করব তা এখনো ভাবছি।” 

এই ড্রতে বাংলাদেশি শাহজাহানের পাশাপাশি জর্ডান, ভারত ও সংযুক্ত আরব আমিরাতের আরো তিনজন একই পুরস্কার জিতেছেন। ফলে একসঙ্গে কয়েকজন প্রবাসীর জীবন বদলে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে।  

প্রবাসী বাংলাদেশিদের জন্য এ ধরনের সাফল্য শুধু ব্যক্তিগত আনন্দই নয়, বরং প্রবাসী সমাজে উৎসাহ ও অনুপ্রেরণা জোগায়। শাহজাহান জানিয়েছেন, পুরস্কারের অর্থ তিনি কীভাবে কাজে লাগাবেন, তা নিয়ে পরিকল্পনা করছেন।

Logo