পবিত্র রমজান মাসে মদিনায় মুসল্লি ও দর্শনার্থীদের সুবিধার্থে বিশেষ শাটল বাস সেবা চালুর ঘোষণা দিয়েছে মদিনা রিজিয়ন ডেভেলপমেন্ট অথরিটি। এই সেবার মাধ্যমে বিভিন্ন স্টেশন থেকে মসজিদে নববী ও কুবা মসজিদে যাতায়াত সহজ হবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, শাটল বাস সেবার মূল লক্ষ্য হলো রমজান মাসে মসজিদ এলাকায় ভিড় ও যানজট কমানো, যাতায়াতকে আরো সংগঠিত করা এবং মুসল্লিদের আরাম ও নিরাপত্তা নিশ্চিত করা।
মদিনা রিজিয়ন ডেভেলপমেন্ট অথরিটির পক্ষ থেকে বলা হয়েছে, এই উদ্যোগ মুসল্লি ও দর্শনার্থীদের অভিজ্ঞতা উন্নত করবে। বিশেষ করে রমজানে মসজিদে নববী ও কুবা মসজিদে বিপুলসংখ্যক মানুষ নামাজ ও ইবাদতের জন্য আসেন। ফলে যাতায়াত ব্যবস্থা সহজ ও নিরাপদ করা জরুরি হয়ে পড়ে।
শাটল বাস সেবা বিভিন্ন নির্দিষ্ট স্টেশন থেকে পরিচালিত হবে, যাতে শহরের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা সহজে মসজিদে পৌঁছাতে পারেন। কর্তৃপক্ষ জানিয়েছে, এই সেবা রমজান মাসে মদিনার গণপরিবহন ব্যবস্থায় একটি বড় সংযোজন হবে।
এ উদ্যোগকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন। তাদের মতে, রমজানে মসজিদে নববী ও কুবা মসজিদে যাতায়াতের চাপ অনেক বেড়ে যায়। নতুন শাটল বাস সেবা সেই চাপ কমাতে কার্যকর ভূমিকা রাখবে।
logo-1-1740906910.png)