বাহরাইন ও সৌদি আরবের মাঝে সমুদ্র পারাপারে কিং ফাহাদ কজওয়ে ক্রসিংয়ের ফিতে খানিকটা পরিবর্তন ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ওয়ানওয়ে গাড়ি ও মোটরসাইকেলের জন্য ক্রসিং ফি দিতে হবে প্রায় ৩.৫২ বাহরাইনি দিনার, যা আগে ছিল ২.৫০ দিনার। অন্যদিকে মিনি বাসের জন্য ৫.৫৩ দিনার, বড় বাসের জন্য ৭.০৪ দিনার করা হয়েছে, যা আগের চেয়ে যথাক্রমে ২ দিনার ও সাড়ে ৩ দিনার বেশি।
কর্তৃপক্ষ জানিয়েছে, কিং ফাহাদ কজওয়ে পারাপারে নতুন ফি ১৮ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। কাজেই যারা এই পথের অনিয়মিত যাত্রী, তাদের খরচ বাড়তে পারে। তবে বিশেষ প্রয়োজনের জন্য যাত্রীদের ভর্তুকি হার অপরিবর্তিত রাখা হয়েছে। ফলে প্রতিবন্ধী, ছাত্র বা নিয়মিত যাত্রীদের ক্ষেত্রে ক্রসিং ফি আগের মতোই বজায় থাকবে।
এদিকে, ফেব্রুয়ারি মাসের জন্য বাহরাইনে জ্বালানি তেলের মূল্য তালিকা ঘোষণা করা হয়েছে, তাতে অকটেন ৯১ এর দাম সামান্য কমেছে। অন্যদিকে, অকটেন ৯৮ ও ৯৫ এবং ডিজেলের দামে কোনো পরিবর্তন আসেনি।
logo-1-1740906910.png)