Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১ ফেব্রুয়ারি ২০২৬

সৌদি আরব কিনছে মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:১৩

সৌদি আরব কিনছে মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা

বাহরাইন

বাহরাইনে বাসিন্দাদের ফোনে অ্যালার্ট সিস্টেম পরীক্ষা 

বাহরাইনে জরুরি সতর্কতার আগাম ব্যবস্থা হিসেবে ওয়্যারলেস ইমার্জেন্সি অ্যালার্ট সিস্টেম পরীক্ষা চালিয়েছে দেশটির সরকার। ৩১ জানুয়ারি রাত সাড়ে ৯টায় দেশটির সব নাগরিক ও বাসিন্দার মোবাইল ফোন ও স্মার্ট ডিভাইসে একযোগে সতর্কবার্তা পাঠিয়ে মহড়া করা হয়। এই উদ্যোগের মূল কারণ যেন ভবিষ্যতে প্রকৃত কোনো বিপদ বা জরুরি পরিস্থিতিতে মানুষ দ্রুত ইমার্জেন্সি অ্যালার্টের মাধ্যমে তা জানতে পারে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই জরুরি সতর্কতা মহড়া কেবলই রুটিন পরীক্ষার অংশ এবং তাতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এমন এক সময় এই পরীক্ষা করা হলো, যখন মধ্যপ্রাচ্যে ইরান-মার্কিন উত্তেজনা তুঙ্গে উঠেছে। বাহরাইন দ্বীপ দেশ হলেও দেশটিতে আছে মার্কিন নৌ ঘাঁটি ও গুরুত্বপূ্র্ণ মার্কিন নৌ বাহিনীর অফিস। সম্ভাব্য সংঘাতের প্রেক্ষাপটে জরুরি সতর্কতায় ওয়্যারলেস অ্যালার্ট সিস্টেমকে গুরুত্বপূ্র্ণ বলে মনে করা হচ্ছে।  


ওমান

ওমানের নৌ সীমানায় ওমান-সৌদি নৌ মহড়া

Winds of Peace নামে এক নৌ মহড়া শুরু করেছে ওমান ও সৌদির নৌবাহিনী। মহড়ার অংশ হিসেবে তারা মিসাইল, বিস্ফোরক ও অস্ত্র চালানোর অনুশীলন করেছে। মহড়াটি দুই দেশের সামরিক কর্মীদের মধ্যে সহযোগিতা, আধুনিক নৌযুদ্ধ কৌশল অনুশীলন এবং সমুদ্রপথে নিরাপত্তা বজায় রাখা বৃদ্ধির লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত হয়েছে। মহড়ায় মোট ১০টি কমব্যাট শিপ, হেলিকপ্টার এবং বিশেষ নৌ নিরাপত্তা ইউনিটের দুটি প্লাটুন সেনা অংশ নিয়েছে। সৌদি গেজেটের খবরে জানা যায়, ওমানের সমুদ্রসীমায় হওয়া এই মহড়ায় বাস্তব পরিস্থিতি জরুরি অবস্থার মোকাবিলা কীভাবে করবে দুই দেশের নৌ সেনারা তারই বাস্তবভিত্তিক অভিজ্ঞতা নিয়েছেন। এই ধরনের একটি অনুশীলন দুই দেশের নৌ শক্তির প্রস্তুতি সক্ষমতা ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়কে বাড়াতে সাহায্য করবে।   


সংযুক্ত আরব আমিরাত

আমিরাতেও শুরু সামরিক মহড়া

সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে “Exercise Peace Shield 2026” নামে একটা বড় সামরিক মহড়া। ইউএই ডিফেন্স মিনিস্ট্রির বিভিন্ন ইউনিট, মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর সামরিক বাহিনী এবং জাতীয় নিরাপত্তা সংস্থাগুলো যুদ্ধে নিজেদের সক্ষমতা, যৌথ পরিকল্পনা এবং নিরাপত্তা সহযোগিতা আরো উন্নত করার উদ্দেশ্যে একযোগে এই মহড়ায় অংশ নিচ্ছে। এই মহড়ার মাধ্যমে অংশগ্রহণকারী বাহিনীগুলো তাদের যুদ্ধ প্রস্তুতি, সমন্বয় ক্ষমতা ও বিভিন্ন নিরাপত্তাজনিত কাজের দক্ষতা বাড়িয়ে একে অপরের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করছে। পাশাপাশি এটিকে আন্তর্জাতিক সহযোগিতা ও নিরাপত্তা ক্ষেত্রেও সম্পর্ক মজবুত করার একটি উদ্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে, যেখানে বিভিন্ন ক্ষেত্রের প্রস্তুতি ও প্রশিক্ষণ বাস্তব পরিবেশের আঙ্গিকে পরিচালনা করা হচ্ছে। 


সৌদি আরব

সৌদি কিনছে মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা 

সৌদি আরব আমেরিকা থেকে পেট্রিয়ট ইন্টারসেপ্টর মিসাইল ও অন্যান্য জরুরি সামরিক সরঞ্জাম কিনছে। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট সৌদি আরবের কাছে এসব সামরিক যন্ত্রপাতি বিক্রির অনুমোদনও দিয়েছে, যার দাম প্রায় ৯ বিলিয়ন ডলার। সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, এসব অস্ত্রের মধ্যে রয়েছে ৭৩০টি উন্নত PAC-3 MSE মিসাইল অন্তর্ভুক্ত, যা মূলত ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল ও অন্যান্য আকাশ আক্রমণের হুমকি প্রতিহত করার ক্ষমতা রাখে। এছাড়া এই অস্ত্র বিক্রির প্যাকেজে শুধু মিসাইল নয়, সাথে মিসাইল লঞ্চার পরিবর্তন কিট, স্বয়ংক্রিয় লজিস্টিক সিস্টেম, টেলিমেট্রি সরঞ্জাম, প্রশিক্ষণ উপকরণ, খুচরা যন্ত্রাংশ ও প্রযুক্তিগত সহায়তাও অন্তর্ভুক্ত, যা সৌদি আরবের বিমান ও মিসাইল প্রতিরক্ষা সক্ষমতা আরো উন্নত করবে।

Logo