কুয়েতে সাইরেন বাজানো নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, ১ ফেব্রুয়ারি রোববার দুপুর ১২টায় দেশের বিভিন্ন স্থানে পরীক্ষামূলকভাবে সাইরেন বাজানো হবে। এটি নিরাপত্তা সিস্টেমের একটি রুটিন চেকআপ, কোনো জরুরি অবস্থার কারণে হবে না। এই পরীক্ষা সাধারণত নিরাপত্তা সিস্টেমের কার্যকারিতা যাচাই করার জন্য করা হয় এবং এটি কোনো জরুরি পরিস্থিতির সংকেতও নয়। কর্তৃপক্ষ সব নাগরিক এবং বাসিন্দাদের সতর্ক করেছে, যাতে সাইরেনের শব্দ শোনার পর তারা আতঙ্কিত না হন।
মধ্যপ্রাচ্যের ইরান-মার্কিন সম্ভাব্য সংঘাতের এই সময়ে কুয়েতে হচ্ছে এমন সাইরেন মহড়া।
মন্ত্রণালয় মানুষকে শান্ত থাকার জন্য অনুরোধ করেছে এবং একই সঙ্গে এ ধরনের পরীক্ষার সময় নিজস্ব নিরাপত্তা ও সচেতনতা বজায় রাখার পরামর্শ দিয়েছে।
logo-1-1740906910.png)